নোমান পারভেজ শৈলকূপা ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দা ব্রীজের কাছে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আবুল কাসেম (৪৫) নামে এক চা দোকানী নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দা ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আবুল কাসেম মির্জাপুর ইউনিয়নের আনিপুর গ্রামের হবিবর মোল্যার ছেলে। পুলিশ সুত্রে জানা যায়, আবুল কাসেম ফুপার জানাযা শেষ করে কর্মস্থল গাড়াগঞ্জ বাজারে ফিরছিলেন। তিনি বড়দা ব্রীজের উপর ওঠা মাত্রই বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্টো ট-১৪৫৩১৪ নামে একটি ট্রাকের সাথে তার মটরসাইকলের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আবুল কাসেম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সোমবার দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে কুষ্টিয়ার ভাদালিয়া হাইওয়ে পুলিশ।
মাউলীতে আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ অনুষ্ঠান যুবদলের সদস্য সচিব রাসেল সরদারের...
এইচএসসি ও আলিমের ফলাফলে মনিরামপুরে মেয়েরা এগিয়ে…..
রাহাত আলী,মনিরামপুরঃ শিক্ষা, দীক্ষা আর মননশীলতার আলোয় প্রতিনিয়ত বদলে যাচ্ছে গ্রামীণ জনপদের চিত্র। ২০২৬ সালের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষার প্রকাশিত ফলাফলে যশোরের...
বাঘারপাড়ায় পাসের হার ও জিপিএ-৫ এ শীর্ষে মির্জাপুর
পারভেজ আহম্মেদ, খাজুরা (যশোর) : এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলেও যশোরের বাঘারপাড়া উপজেলায় শীর্ষ স্থান ধরে রেখেছে মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠান থেকে ২১১...
চুয়াডাঙ্গায় সংস্কৃতিকর্মীদের সঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর মতবিনিময় সভা
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গায় সংস্কৃতিকর্মীদের সঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে সংস্কৃতিকর্মীদের...
বিএনপির কেন্দ্রীয় নেতা অপুর পূজা পরবর্তী মতবিনিময়
কেশবপুর ব্যুরো : কেশবপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ,পূজা উদযাপন ফ্রন্ট,ও হিন্দু সম্প্রদায়ের গণ্য মান্য ব্যক্তিবর্গের সাথে শারদীয় দূর্গাপূজা পরবর্তী মত বিনিময় সভা অনুষ্ঠিত...













