শহিদুল ইসলাম, বাগআঁচড়া : ঝিকরগাছার পল্লীতে আব্দুর রশিদ সরদার নামের এক দিনমজুরের সম্পত্তি জবরদখল করে গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুমরী গ্রামে। এব্যাপারে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানাগেছে, ঝিকরগাছা উপজেলার কুমরী গ্রামের মৃত আকবার আলী সরদারের ছেলে হতদরিদ্র দিনমজুর আব্দুর রশিদ তার চাচা—- এর নিকট থেকে কুমরী মৌজার ৫৫৬ দাগে ৮ শতক জমি কিনে ১৯৯০ সাল থেকে ভোগদখল করে আসছে। হটাৎ একই গ্রামের মৃত করিম বকস্ সরদারের ছেলে মনিরুল ইসলাম মনি নিজের জমি দাবী করে জবরদখল করে জমিতে রশিদের লাগানো রেন্টি গাছসহ ১ ল ৫০ হাজার টাকা মুল্যের বিভিন্ন গাছ কেটে নেয়। এসময় অসহায় দিনমজুর রশিদ ন্যায় বিচার পেতে গ্রাম্য মাতব্বরদের কাছে ধন্না দেয়। গ্রাম্য মাতব্বররা একাধিক বার সালিশি বৈঠাকে বসলেও ধূর্ত মনিরুল ইসলাম মনি উপজেলার সাবেক এক শীর্ষ জনপ্রতিনিধির ছত্রছায়ায় থাকায় গ্রাম্য মাতব্বররা বিষয়টা সুরাহা করতে ব্যার্থ হয়। স্থানীয় মাতব্বরদের দ্বারেদ্বারে ঘুরেও আব্দুর রশিদ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। পরে ন্যায় বিচার পেতে ঝিকরগাছা থানায় লিখিত ভাবে অভিযোগ করেন আব্দুর রশিদ। এব্যাপারে ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এবিষয়ে অভিযুক্ত মনিরুল ইসলাম মনির মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...













