মালেকুজ্জামান কাকা, যশোর : যশোরের কেশবপুরে মাস্ক না পরায় ১২ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালত ১২ ব্যক্তিকে ২৭০০ টাকা জরিমানা করে তা আদায় করেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, কেশবপুর শহরে মাস্কবিহীন অবস্থায় ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার সময় দিপু সাহাকে ২০০, নিমাই দাসকে ২০০, বিপ্রজিৎ সাহাকে ২০০, আব্দুল ওহাবকে ৫০০, পরিমল সরকারকে ২০০, মিঠুন সেনকে ২০০, নাজমুল হোসেনকে ২০০, ফারুক হোসেনকে ২০০ ও মাস্ক ছাড়া চলাফেরা করার সময় পাঁজিয়া এলাকার শাহীন আলমকে ২০০, ইয়াকুব আলীকে ২০০, আফজাল হোসেনকে ২০০ এবং নতুন মূলগ্রামের ইকবাল আলীকে ২০০ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন ভূমি অফিসের পেশকার সন্তোষ কর্মকার।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













