নওয়াপাড়া অফিস : অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভায় করোনা নিয়ন্ত্রণের জন্য বৃহস্পতিবার রাত থেকে কঠোর লকডাউন পালিত হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পন্য. ঔষুদের দোকান ছাড়া সবধরনের দোকানপাট বন্ধ রয়েছে। হোটেল রেস্তরা খোলা থাকলেও হোটেলে বসে খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে লকডাউন বাস্তবায়ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি কমশিনার (ভ’মি) পৃথক অভিযান চালিয়ে প্রতিষ্ঠান ও ব্যক্তি মিলে ১০টি মামলায় বিকাল পর্যন্ত ১০হাজরি ৫শ টাকা জরিমানা করে তা আদায় করেন। দন্ড প্রাপ্ত ওই সব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ফুটপাথের দোকানী সোহাগ ফারাজী এক হাজার, ভুসি মালের আড়ৎ আলী হোসেন এক হাজার, আকতার হোসেন এক হাজার, আবুল হোসেন এক হাজার, জসীম হোসেন ৫শ, পার্বণ হোটেল দুই হাজার টাকা। এছাড়া আরো কয়েকটি প্রতিষ্ঠান মিলে মোট ৬ হাজার ৫শ টাকা জরিমানা কওে তা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আমিনুর রহমান জানান, নওয়াপাড়া পৌরসভার সর্বত্র করোনা ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় জনগণকে অবশ্যই ঘরে থাকতে হবে। লকডাউন অমান্য করলে জেল ও জরিমানা করার বিধান রয়েছে। আমরা অভিযান অব্যাহত রাখবো।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













