স্টাফ রিপোর্টার ॥ যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২০৪জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ৫জন। করোনা সংক্রমন বৃদ্ধির কারনে যশোরে দুই পৌরসভায় চলমান লকডাউন বাড়ানোর পাশাপাশি নতুন আরো একটি পৌরসভাসহ কয়েকটি স্থানে গতকাল সকাল থেকে লকডাউন কার্যকর করা হয়েছে।এদিকে করোনা রোগীদের ভর্তি ও লকডাউন কার্যকর নিয়ে অভিযোগ রয়েছে স্থানীয়দের। অবশ্য প্রশাসন বলছে তারা সংক্রমন ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে। যশোরের অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, গত ২৪ ঘন্টায় ৪১৪জনের নমুনা পরীা করে ২০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫০ শতাংশ। গতকাল এ হার ছিল ৪৭ শতাংশ। আজ মারা গেছে ৫জন। এদের মধ্যে শার্শা, অভয়নগর ও কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেড জোনে তিনজন ও যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ২জন রোগী মারা গেছেন। এ নিয়ে গত এক সপ্তাহে ২০জন মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ১১৫জন।এদিকে করোনা ভাইরাস সংক্রমন বৃদ্ধির কারণে যশোর পৌরসভা ও নয়াপাড়া পৌরসভায় চলমান লকডাউন বাড়ানোর পাশাপাশি নতুন আরো ঝিকরগাছা পৌরসভা, যশোর উপশহর, নওয়াপাড়া, আরবপুর ও চাঁচড়া ইউনিয়নে, শার্শা উপজেলার শার্শা ইউনিয়নে এবং বেনাপোল বাজারে গতকাল সকাল থেকে লকডাউন কার্যকর করা হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান। এদিকে করোনা রোগীদের ভর্তি নিয়ে জটিলতার অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ। সেইসাথে লকডাউন কার্যকর করতে আরো কঠোরতা আরোপের কথা বলছেন তারা। অবশ্য প্রশাসন বলছে সংক্রমন ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছেন তারা। মানুষের চলাচল নিয়ন্ত্রিত ও স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের কাজে লাগানো হচ্ছে। শিগগিরই এর ফলাফল পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













