সিরাজুল ইসলাম, ঝাঁপা (রাজগঞ্জ) প্রতিনিধি : মণিরামপুর উপজেলার ৯ নম্বর ঝাঁপা ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। গত ২৬ জুন-২০২১ সকালে ঝাঁপা ইউনিয়ন পরিষদের হলরুমে চেয়ারম্যান মোঃ সামছুল হক মন্টু এ বাজেট ঘোষনা করেন। এ বাজেটে রাজস্ব (প্রাপ্ত আয়) ২০০,০০০/- টাকা ও উন্নয়ন হিসাব (প্রাপ্ত) ২০,০০,০০০/- টাকার বাজেট উপস্থাপন করেন ঝাঁপা ইউপি সচিব মোঃ এনামুল করিম। মহামারি করোনা ভাইরাসের কারণে সামাজিক দুরত্ব বজায় রেখে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্ত এ বাজেট ঘোষনা করা হয়। অনুষ্ঠিত বাজেট সভায় ইউনিয়ন পরিষদের সকল মহিলা ও পুরুষ ইউপি সদস্যবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা তোহামী ইসলাম সোহাগ উপস্থিত ছিলেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













