স্টাফ রিপোর্টার ॥ যশোর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের রোগীদের বিনামূল্যে ফল ও রোগীর স্বজনদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জুম বাংলাদেশ। প্রতিদিন সকালে ১৫০ জন রোগীর জন্য ফল দুপুরবেলা ২০০ জন রোগীর স্বজনদের জন্য রান্না করা খাবার সরবরাহ করছে। গত ৬ জুলাই জুম বাংলাদেশ যশোর শাখার উদ্যোগে এ কার্যক্রম শুরু করা হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি। জুম বাংলাদেশ যশোর শাখার আহ্বায়ক শামছুল আলম জানান, যশোর অঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। হাসপাতালেও রোগীর চাপ বেড়েছে। রোগীর সঙ্গে থাকা স্বজনদের খাবার নিয়ে কষ্ট আছে। লকডাউন চলমান থাকায় তারা বাইরে থেকেও কিনতে পারে না। তাদের কথা চিন্তা করে আমরা বিনামূল্যে রোগীর জন্য ফল, নাস্তা ও দুপুরে রোগীর স্বজনদের খাবার সরবরাহ করছি। তিনি বলেন, প্রতিদিন ২০০ প্যাকেট খাবার সরবরাহ করা হয়। একই সঙ্গে দেড়শ রোগীকে ফল দেওয়া হয়। করোনা সংকট যতদিন থাকবে এ কর্মসূচি অব্যাহত থাকবে। সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, জুম বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি (এন্ট্রি টেরোরিজম ইউনিট) মো. মনিরুজ্জামান, বেসরকারি উন্নয়ন সংস্থা আর্স বাংলাদেশ ও জুম বাংলাদেশের কর্মী, শুভাকাঙ্ীদের আর্থিক সহায়তায় বিনামূল্যে খাবার বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। এদিকে শুক্রবার চতুর্থ দিনের মতো জুম বাংলাদেশ যশোর শাখার উদ্যোগে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আগত রোগীর স্বজনদের মাঝে খাবার ও ফল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- জুম বাংলাদেশ যশোর শাখার আহ্বায়ক শামছুল আলম, সদস্য সচিব সরদার ফরিদ আহমেদ, ক্রাইম এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার জি এম নাজমুল সাকিব, স্বেচ্ছাসেবক ইঞ্জিনিয়ার পলাশ, মো. নাজমুল হোসাইন বাচ্চু, মো. ইমরান হোসেন, মো. হাসানুজ্জামান টোকন, পিয়াস বিশ্বাস, মো. হারুনুর রশিদ, মো. মানিক হোসেন, তানভীর তালুকদার, শামীম হোসেন সহ আরো অনেকে।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...













