এমএ সাজেদ, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় সহকারী কমিশনার (ভূমি) পরিচয় দানকারী অমিত কুমার ঘোষ (৩৫) নামের এক হ্যাকার ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়েছে। সে উপজেলার বামনখালি গ্রামের সমরেশ কুমার ঘোষের ছেলে। বৃহস্পতিবার বিকেলে তাকে থানা পুলিশ কলারোয়া বাজার থেকে গ্রেপ্তার করেন বলে জানা যায়। তার নামে দায়ের হওয়া মামলার বাদী উপজেলা ভুমি অফিসের ক্রেডিট, চেকিং-কাম-সায়রাত সহকারী প্রণব কুমার সরকার সাংবাদিকদের জানান, তিনি দাপ্তরিক দায়িত্বের অংশ হিসাবে নামজারী মামলার কার্যক্রমে সহকারী কমিশনার (ভুমি)র সহায়তা করে থাকেন। প্রাক্তন সহকারী কমিশনার (ভুমি) আক্তার হোসেন গত ৮জুলাই অপরাহ্নে অফিসের দায়িত্ব হস্তান্তর করে জেলা প্রশাসক, সাতক্ষীরার কার্যালয়ে ভুমি হুকুম দখল কর্মকর্তা হিসাবে যোগদান করেন। এর মধ্যে হ্যাকার অমিত কুমার ঘোষ গত ২৭জুলাই ই-নামজারী সাপোর্ট সেন্টার হতে মোবাইল ফোনের মাধ্যমে প্রাক্তন সহকারী কমিশনার (ভুমি) আক্তার হোসেনের আইডি ব্যবহার করে নামজারী কেস নম্বর উল্লেখ করে অত্রফিসকে অবহিত করেন। পরে মামলার বাদী ই-নামজারী কেস রেজিস্টার পরীক্ষা করে দেখেন যে, কলারোয়া উপজেলা ভুমি অফিসের ই-মিউটেশন ওয়েব সাইট হ্যাকিং করে প্রতারক অমিত কুমার ঘোষ ৯ জুলাই হতে ২৭ জুলাই পর্যন্ত নামজারীর বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করেন। ই-মিউটেশন সাপোর্ট সেন্টার থেকে মোবাইল ফোনের মাধ্যমে জানা যায়, অমিত কুমার ঘোষ, পিতা সমরেশ ঘোষের নামীয় ২৭৬/২৭৭ নং নামজারী কেস ২টি উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, প্রাক্তন সহকারী কমিশনার (ভুমি) আক্তার হোসেন, কানুন গো জামাল উদ্দীন ও মামলার বাদী উপজেলা ভুমি অফিসের ক্রেডিট, চেকিং-কাম-সায়রাত সহকারী প্রণব কুমার সরকারি আইডি হ্যাকিং করে বামনখালি মৌজায় ১/১ খতিয়ানের সরকারি সম্পত্তি রেকর্ড সংশোধন করে। এমনকি নামজারী খতিয়ানে ভুয়া ডিসিআর নম্বর ব্যবহার করে সরকারি সম্পদ আত্মসাত করার চক্রান্ত করে। এছাড়া অমিত কুমার ঘোষ সরকারি মেইল হ্যাক করে নিজেকে সহকারী কমিশনার (ভুমি) পরিচয় দিয়ে ঢাকায় যোগাযোগ করে। এমনকি সে তার ব্যক্তিগত ০১৯৭৫২২৮৪৪৪ নং মোবাইল নম্বর দিয়ে ই-মিউটেশন সাপোর্ট সেন্টার ঢাকায় কথা বলে। তার কথাপোকথনের রেকর্ডিং উল্লেখ করে গত ২৮ জুলাই হ্যাকার অমিক কুমার ঘোষকে আসামী করে কলারোয়া থানায় একটি মামলা নং-৩৭(৭)২১ দায়ের করেন উপজেলা ভুমি অফিসের ক্রেডিট, চেকিং-কাম-সায়রাত সহকারী প্রণব কুমার সরকার। এবিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির সাংবাদিকদের জানান, সরকারি ভুমি অফিসের ই-মিউটেশন ওয়েবসাইট হ্যাক করে নামজারী কেসে সরকারি সম্পত্তি রেকর্ড করে ১৯৬০ সালের পেনাল কোডের ৪৬৫, ৪৬৬, ৪৬৭ ও ৪৭১ এবং ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২২, ২৩ ও ৩৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধে অমিত ঘোষের নামের একটি মামলা হওয়ায় তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এসএমই ফাউন্ডেশনের ঢাকায় জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ২০২৬ নারী উদ্যোক্তো সম্মাননা পেলেন খুলনা...
কাগজ সংবাদ : এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় জাতীয়
এসএমই নারী উদ্যোক্তা সামিট ২০২৬ নারী উদ্যোক্তো
সম্মাননা পেলেন খুলনা বিভাগের যশোরের মরিয়ম
নার্গিসকে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি...
যশোরে খাটুরা বাওড় দখলের অভিযোগে মৎস্যচাষিদের মানববন্ধন, জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি
যশোরের মণিরামপুর উপজেলার খাটুরা বাওড় জোরপূর্বক দখল, মাছ আহরণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মানববন্ধন করেছেন খাটুরা বাওড় মৎস্যজীবী সমিতির সদস্যরা। পরে বাওড়টি দখলমুক্ত...
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...














