চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় যুবদিবসে আলোচনা সভা ও যুবঋণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) মোঃ আছাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার। বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী হেলাল উদ্দিন। স্বাগত বক্তৃতা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোর্শেদ আলম। অনুষ্ঠান থেকে ৯ যুবক ও যুবনারীদের মধ্যে ৭ লক্ষ ২০ হাজার টাকা ঋণ এবং ৩০ জনকে বিভিন্ন প্রশিক্ষণের সনদ প্রদান করা হয়।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














