আবিদ হাসানঃ সারাদেশে ই-কমার্স ব্যবসার নামে এম এল এম ব্যবসার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলার সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাত করেছে RST WORLD LTD.এমনটি অভিযোগ করেছেন যশোরের রফিকুল ইসলাম লিটন নামে এক গ্রাহক।গতকাল বেলা ১২টার সময় প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।মামলার এজাহারে তিনি উল্লেখ করেন GLITTERS RST WORLD LTD এর চেয়ারম্যান মোঃ আবু বক্কার সিদ্দিক।ঐ প্রতিষ্ঠানের এম ডি আমিরুল ইসলাম মধু,মার্কেটিং ডাইরেক্টরেট মুস্তাফিজুর রহমান কবির,অপারেশন ডাইরেক্টরেট মোঃ সোহরাব হোসেন,পাসেস ডাইরেক্টর সৈয়দ কামরুল ইসলাম,বি ডি এম ডাইরেক্টর মোঃ জসিম উদ্দিনসহ কোম্পানি কতৃক ব্যবহৃত লিংক ব্যবহার করে অফিসিয়াল কাজ পরিচালনা করতে থাকে।পরে অফিস পরিচালনা করার সুবাদে মতিয়ার রহমানের নিকট মামলার বাদী রফিকুল ইসলাম লিটনের সঙ্গে আলাপ হয়। তখন বজলুর রহমান তাকে কথিত পদ্মা ব্যাংক ও এজেন্ট ব্যাংকিং এর সারা বাংলাদেশের মালিক পরিচয় দেন।এবং তাকে বিভিন্ন ভুয়া তথ্য দিয়ে থাকে।পদ্মা ব্যাংক তার এজেন্ট ব্যাংকিং কার্যক্রম সরাসরি বাংলাদেশ ব্যাংকের গাইড লাইন দ্বারা পরিচালিত।সেই তথ্যের ভিত্তিতে রফিকুল ইসলাম লিটন যশোরে ২৪০০ এর বেশি গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন সময়ে ৭,০২,০২,৬০০ টাকা গ্রাহকদের কাছ থেকে গ্রহণ করে কোম্পানি নিকট হস্তান্তর করেন। আশ্বাস দেন প্রতি কোম্পানি প্রচারের ক্ষেত্রে প্রতিদিন ০২টি বিজ্ঞাপন দেয়ার জন্য ১২০০ টাকা মুনাফা দেওয়ার আশ্বাস দেন।কিন্তু মাত্র ০৫ মাস পর্যন্ত লাভের অংশ দিলেও এখন তা পুরোপুরি বন্ধ করে দেয়।এবং তাদের নিকট কোম্পানি শেয়ারের টাকা চাইলে কোম্পানি উদ্ধতম কতৃপক্ষ টাকা দিতে অস্বীকার জানায়।এবং সকল গ্রাহককে বাকী টাকা চাই তাদেরকে বিভিন্ন ভয়- ভীতি মারপিট হত্যাসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছে।এ কারণে তারা নিরুপায় হয়ে যশোর কোতয়ালি মডেল থানায় এজাহার দাখিল করেন।সংবাদ সম্মেলন ঐ প্রতিষ্ঠানের এজেন্ট ব্যাংকিং এর ভুক্তভোগী বি এম নাজমুল হাসান,হাসান আলী,মোঃ জিল্লুর রহমান,সুমন বিশ্বাস,আসাদুজ্জামান সাদ্দাম,মতিয়ার রহমানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














