উদয় শংকর সিংহ,কেশবপুর ব্যুরো : কেশবপুরে রবি ২০২১-২২ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, মসুর, শীতকালীন পেঁয়াজ ও মুগ ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বীজ এবং সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন , ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস প্রমূখ।১ হাজার ২৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজসহ সার বিতরণ করা হয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














