স্টাফ রিপোর্টার : যশোরে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার ঝিকরগাছা উপজেলার মহেশপুর গ্রামের নুর ইসলামের মেয়ে রেবেকা মুলতানা পারভন ওরফে রেবেকা খাতুন বাদী হয়ে এ মামলা করেন। আসামি আনোয়ার হোসেন মিন্টু বগুড়া জেলার গন্ডগ্রামের মতিন চৌধুরীর ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নিলুফার শিরীন অভিযোগ আমলে নিয়ে সিআইডি যশোর জোনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। মামলায় বাদী উল্লেখ করেন, ২০১৩ সালের আসামির সাথে বাদীর বিয়ে হয়। বিয়েরপর থেকেই বাদীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। বাধ্য হয়ে ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারী মিন্টুকে তালাক দেয় বাদী। চারমাস পর পহেলা জুলাই মিন্টু বাদীর বাড়িতে এসে ক্ষমা চায়। বাদী বিশ্বাস করে মিন্টুকে ক্ষমা করে দেয়। পূনরায় বিয়ের নামে একটি নীল রঙের কাগজে সাক্ষর করিয়ে নেয়। এরপর ফের বাদীকে নিজের বাড়িতে নিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এরপর থেকে মিন্টুর কাছে একাধিকবার কাবিন নামা চাইলে আজ না কাল বলে ঘুরাইতে থাকে। এক পর্যায় বাদী মিন্টুর সংসার ছেড়ে বাবার বাড়ি যশোরের ছিকরগাছাতে চলে আসে।সর্কশেষ গত ২০ অক্টোবর আাসামি ঝিকরগাছায় বাদীর বাড়িতে আসে। এসময় বাদীীর পিতা তার কাছে কাবিন নামা চায়। এতে ক্ষিপ্ত হয়ে মিন্টু বাদীকে মারপিট করে। এবং সে স্বীকার করে তাদের বিয়ে হয়নি। প্রতারণার আশ্রয় নিয়ে বিবাহবহির্ভূতভাবে একাধিকবার ধর্ষণের অভিযোগে এ মামলা করেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













