স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন ও সমবায় শক্তি, সমবায় মুক্তি এই দু’টি স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়বৃন্দের আয়োজনে ৫০তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলা পরিষদ মুক্তমঞ্চের অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক’র সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার মোঃ ছালাউদ্দিন’র স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আ: সামাদ চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিএম কামরুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শুভাগত বিশ্বাস, সাবেক উপজেলা সমবায় অফিসার এবিএম আক্তারুজ্জামান, মেডিকেল অফিসার ডা: আশরাফুল হক, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক কামরুন্নাহার, মাহামুদা আক্তার, অফিস সহকারী শাহনেওয়াজ শাওন, ফ্যাসিলিটেটর মেহেদী আলম সজিব প্রমুখ। অনুষ্ঠানের শেষ উপজেলার ৯টি সমবায় সংগঠনকে বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তরুণ উদ্যোক্তা সাঈদ হাফিজ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














