স্টাফ রিপোর্টার : যশোরের চৌগাছার পাশাপোল ইউনিয়নে বহিরাগত সন্ত্রাসীরা ভীড় করছে। তারা নির্বাচনী প্রচার প্রচারণা বাঁধা সৃষ্টি করছে এবং সন্ত্রাসী তান্ডব চালাচ্ছে। শনিবার দুপুরে প্রেসকাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহিন রহমান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাশাপোল ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মো. শাহজাহান, সমিরণ মন্ডল, শ্রী কেতু সরকার, হরেণ রায়, আব্দুর রাজ্জাক, নূর ইসলাম প্রমুখ। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, প্রতিপ চেয়ারম্যান প্রার্থী অবাইদুল ইসলাম সবুজ ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মালিগাতি, রানীয়ালী গ্রামে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। তারা প্রচার-প্রচারণায় বাঁধা সৃষ্টি করছে। হিন্দু কর্মী, সমর্থক ও ভোটারদের হুমকি-ধামকি দিচ্ছে। নিজের আশ্রিত সন্ত্রাসীদের দিয়ে তান্ডব চালিয়ে অপপ্রচার করছেন। এমন ঘটনায় রিটানিং কর্মকর্তা ও থানায় অভিযোগ দেয়ার পরও থামেনি তার সন্ত্রাসী কার্যকলাপ। যা ভোটের মাঠে নেতিবাচক প্রভাব ফেলবে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













