স্টাফ রিপোর্টার : আজ বৃহস্পতিবার যশোরের ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনের আগের দিন বুধবার বেলা ১২টার সময় ৯নং হাজিরবাগ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন মধু আওয়ামীলীগের আদর্শের প্রতি আস্থা রেখে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলামের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিয়েছে। একই সাথে তিনি ৯নং হাজিরবাগ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকার মনোনিত প্রার্থী আতাউর রহমান মিন্টুকে সমর্থন করে সকলকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, জেলা যুবলীগের সহ সভাপতি আজাহার আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, ৯নং হাজিরবাগ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকার মনোনিত প্রার্থী আতাউর রহমান মিন্টু, প্রেসকাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশীদ, ৯নং হাজিরবাগ ইউনিয়ন নেতা, আবদুস সাত্তার, মোস্তফা আসাদুজ্জামান মন্ডল, লিয়াকত আলী, সোহরাব হোসেন, ফারুক হোসেন প্রমুখ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














