হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : পশ্চিম মণিরামপুরের রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়নের মদনপুর ও শৈলী গ্রামের বড় মাঠ থেকে সেচ কাজে ব্যবহৃত ১১জন চাষীর ১২টি সেচ মেশিন (স্যালো) চুরি হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর-২০২১) দিবাগত গভির রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটেছে। এতে ওই মাঠের প্রায় আড়াই শ’ বিঘা জমিতে চাষকৃত ধান, সবজি, সরিষা ও তুলা চাষ ব্যাহত হওয়ার আশংকায় রয়েছে চাষীরা। বিশেষ করে সবজি, সরিষা, তুলা ও ইরি-বোরো ধান আবাদের জন্য পাতাখোলা তৈরিতে চরম বিপাকে রয়েছে চাষীরা। তিগ্রস্থ মদনপুর গ্রামের নিছার আলী জানান- আমার নিজের ২টি সেচ মেশিনসহ মদনপুর গ্রামের মোকছেদ আলীর ১টি, আজগার আলীর ১টি, শৈলী গ্রামের লুৎফর রহমানের ১টি, তাহের সরদারের ১টি, মকলেছুর রহমানের ১টি, বাবু মোড়লের ১টি, আসাদুজ্জামানের ১টি, কলিম উদ্দিনের ১টি, রিপন হোসেনের ১টি ও সিরাজুল ইসলামের ১টি মোট ১২টি সেচ মেশিন, সংঘবদ্ধ চোরেরা চুরি করে নিয়ে গেছ। সেচ মেশিনগুলো চুরি হওয়ার কারণে এ মাঠের চাষীরা চরম তিগ্রস্থ হলো। ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওয়াসিম আকরাম বলেন এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ করা হয়নি।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













