চৌগাছা পৌর প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় মানবপাচার প্রতিরোধে উপজেলা পর্যায়ের সিটিসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ নভেম্বর) দুপুরে ব্র্যাক এর সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্বাফী বিন কবীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার,ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল,প্রেসকাব চৌগাছার সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, সহকারী অধ্যাপক কামরুজ্জামান প্রমুখ। এসময় সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান,চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, মাসুদুল হাসানসহ বিভিন্ন দপ্তরপ্রধান, শিক, সাংবাদিক, ইমাম, জনপ্রতিনিধি, ছাত্র ছাত্রী ও ব্র্যাকের বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














