এম.মিজানুর রহমান (লিটন), প্রেমবাগ, অভয়নগর ঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপের তফসিল ঘোষনার পর থেকে বাংলাদেশ আওয়ামীলীগেরর দলীয় মোননয়ন প্রত্যাশীদের নানা জল্পনা কল্পনার ধোয়াশা ছিন্ন করে যশোরের অভয়নগর উপজেলাধীন ১নং প্রেমবাগ ইউনিয়নের নৌকার মাঝি হিসাবে আবার মনোনয়ন পেলেন গত পাঁচ বছরের সফল চেয়ারম্যান প্রভাষক মফিজ উদ্দিন। ২০১৬ সালের ১৪ই আগষ্ট প্রেমবাগ ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব বুঝে নেন, তারপর থেকে পেছনে ফিরে তাকাতে হয়নি ইউনিয়নবাসীকে। উন্নয়নের উপহার হিসাবে তিনি পেয়েছেন বিভিন্ন মহলসহ জাতীয় পর্যায়ের পুরষ্কারসহ স্বর্নপদক, তারই ধারাবাহিকতায় সব’চে দামি উপহার হিসাবে প্রধানমন্ত্রী দিলেন নৌকা প্রতিক। ২০ নভেম্বর’২১ শনিবার প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গনভবনে আওয়ামীলীগের দলীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় ৩টি পৌরসভা এবং ৪র্থ ধাপের সকল ইউনিয়নের মনোনয়ন সম্পর্কিত সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয় এবং প্রজ্ঞাপন জারি হয়। মুঠোফোনে কথা প্রভাষক মফিজ উদ্দিনের সাথে, তিনি বলেন এ সাফল্য আমার একার না, পুরো ইউনিয়নবাসীর ভালবাসার ফসল। আগামী ২৩ ডিসেম্বর’২১ তারিখ ইউপি নির্বাচনে ইউপি বাসীর মূল্যবান ভোটে জয়লাভ করে ইউনিয়নের সর্ব্বোচ্য উন্নয়নের শপথ নিতে চাই এবং ইউয়নিয়ন বাসীর দোয়া ও ভালবাসা চাই সর্বক্ষন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













