মনিরামপুর প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনদী থেকে পাঁচটি পাটা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। যা স্থাপন করে নদীর পানির প্রবাহ ও মাছ আটকে রেখেছিলেন স্থানীয় প্রভাবশালীরা। এ অপরাধে আদালত এক শিক ও এক গ্রাম পুলিশকে দুই হাজার করে চার হাজার টাকা জরিমানা করেছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, তাহেরপুর গ্রামের মাস্টার ইদ্রিস আলী ও গ্রাম পুলিশের সদস্য ইব্রাহীম হোসেন। রবিবার (২১ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। এ সময় তাহেরপুর শ্মশান মোড় থেকে মোহনপুর বাদুড়তলা ব্রিজের দণিপাশ পর্যন্ত পাঁচটি পাটা উচ্ছেদ করা হয়। জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ, থানার এসআই জিয়াউল হক, ত্রেসহকারী ফয়সল নেওয়াজ, অলোক কুমার মল্লিক প্রমুখ এ সময় উপস্থিত ছেলেন। আদালতের বেঞ্চ সহকারী ফাহিম আল মমিন পাটা উচ্ছেদ ও দণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ বলেন, মৎস্য সুরা ও সংরণ আইন-১৯৫০ এর ৩ ধারার মতাবলে প্রনীত মৎস্য সুরা ও সংরণ বিধিমালা-১৯৮৫ এর ৪ বিধি অনুযায়ী হরিহর নদী থেকে ৬০০ মিটার অবৈধ পাটা উচ্ছেদ করা হয়। পাটা উচ্ছেদের এ অভিযান অব্যাহত থাকবে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














