নওয়াপাড়া অফিস : আগামী ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে মনোনয়নপত্র জমা দান শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকাল ৫ টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দানের শেষ সময়। উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৯ জন, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৩৭৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রতিটি ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ড ৩টি ও সাধারণ ওয়ার্ড ৯টি। প্রেমবাগ ও সুন্দলী ইউনিয়নের রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান জানান, ১নং সুন্দলী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১২ জন ও সাধারণ ওয়ার্ডে ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২নং সুন্দলী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১১ জন ও সাধারণ ওয়ার্ডে ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চলিশিয়া ও পায়রা ইউনিয়নের রিটার্নিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, ৩নং চলিশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১২ জন ও সাধারণ ওয়ার্ডে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৪নং পায়রা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৯ জন ও সাধারণ ওয়ার্ডে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শ্রীধরপুর ও বাঘুটিয়া ইউনিয়নের রিটার্নিং অফিসার উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, ৫নং শ্রীধরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১০ জন ও সাধারণ ওয়ার্ডে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৬নং বাঘুটিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১২ জন ও সাধারণ ওয়ার্ডে ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুভরাড়া ও সিদ্ধিপাশা ইউনিয়নের রিটার্নিং অফিসার উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিম জানান, ৭নং শুভরাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১২ জন ও সাধারণ ওয়ার্ডে ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৮নং সিদ্ধিপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১৭ জন ও সাধারণ ওয়ার্ডে ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সহ জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থী রয়েছে। স্বতন্ত্র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বেশি। আগামী ২৬ ডিসেম্বর এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














