মেহেদী হাসান, মনিরামপুর ॥ যশোরের মনিরামপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ করতে যাওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আনোয়ারুজ্জামান নামে এক পোলিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ছয়টার দিকে বাড়ি থেকে ভোট কেন্দ্রে যাওয়ার পথে তার মৃত্যু হয়। উপজেলার শ্যামকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পোলিং অফিসার ছিলেন তিনি। আনোয়ারুজ্জামান উত্তর চালুয়াহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক ছিলেন। তার বাড়ি উপজেলার হায়াতপুর গ্রামে। শ্যামকুড় ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাসুদ হোসেন বলেন, রোববার সকালে ভোটকেন্দ্রে আসার উদ্দেশে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বের হন আনোয়ারুজ্জামান। পথিমধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। পরে শ্যামকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অন্য পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














