কেশবপুর ব্যুরো : কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান আরিফ ও তার পরিবার থানা থেকে অভিযোগ প্রত্যাহার না করায় হুমকি পেয়ে আতঙ্কে রয়েছেন। সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ নেতা আরিফ এ অভিযোগ করেছেন। কেশবপুর প্রেসকাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে ছাত্রলীগ নেতা আরিফুজ্জামান আরিফ বলেন, আসন্ন পাঁজিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে জসিম উদ্দিন নামে এক নেতা গণসংযোগ ও মিছিল মিটিং করে চলেছেন। তার পে কাজ করার জন্য প্রস্তাব দিলে রাজি না হওয়ায় আমাকে হুমকি ধামকি দিয়ে আসছিলেন। এর জের ধরে গত শনিবার রাতে পাঁজিয়া বাজার থেকে হদ গ্রামের বাড়িতে ফেরার পথে তার নির্দেশে ব্রাহ্মণডাঙ্গা (কমলাপুর) গ্রামের ইমরান হোসেন (২৫) ও পাশ্ববর্তী মণিরামপুর উপজেলার মনোহরনগর গ্রামের বিল্লাল হোসেনসহ (৩৪) অজ্ঞাতনামা ৫/৬ জন অতর্কিত হামলা চালিয়ে আমার মাথায় চাইনিজ কুড়ালের কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। ওই রাতেই আমাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় রোববার কেশবপুর থানায় লিখিত অভিযোগ দেওয়ায় সেটি প্রত্যাহার করে নিতে তারা হত্যাসহ বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। এতে আমি ও আমার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছি। এ বিষয়ে জসিম উদ্দিন বলেন, ছাত্রলীগ নেতা আরিফকে মারপিটের বিষয়ে আমি কিছুই জানি না।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














