চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি কাফি বিন কবীর। সভায় আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. এম মোস্তানিছুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তমিজ উদ্দীন, সহ-সভাপতি ডাঃ গোলাম মোস্তফা, তথ্য সৈনিক আশারফ হোসেন আশা, দুর্নীতি প্রতিরোধ কমিটির চৌগাছা ইউনিয়নের সভাপতি এ বি সিদ্দিক প্রমূখ। সভায় দুর্নীতি প্রতিরোধে সকলকে সোচ্চার হবার আহবান জানানো হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন ও মোঃ মোবাশ্বের, প্রেসকাব চৌগাছার সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আসাদুজ্জামান মুক্ত, আব্দুল আল বাকি, সাফিয়া সুলতানা সেঁজুতি নূর প্রমূখ উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্তরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














