গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া : অষ্ট্রেলিয়ার গন্ডি পেরিয়ে পেপিনো মেনন পুষ্টিকর ফলের গাছ দেশের মাটিতে। ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের রাজাপুর গ্রামের প্রগতিশীল ড্রাগন চাষী রফিকুল ইসলাম। তার বাগানে বিদেশী এ পুষ্টিকর ফলের ৩০টি গাছের কাটিং লাগিয়ে প্রাথমিক চাষাবাদ শুরু করেছে। খুলনার লবনাক্ত এলাকায় এ ধরনের ফলের আবাদ কৃষিতে নুতন দিক উম্মোচিত হবে। কৃষক রফিকুল ইসলাম জানান, ড্রাগন ফল চাষ করে এবছর ভাল লাভবান হয়েছে। নুতন কিছু ফল উৎপাদন করতে খোজ নিয়ে অষ্ট্রেলিয়ান প্রবাসী নীল ফামারীর সেলিম ভাইয়ের কাছ থেকে তিনশত টাকা দরে ৩০পিস ফল গাছের কাটিং এনে গত ৪মাস পূর্বে রোপন করি। প্রাথমিক পর্যায়ে গাছ গুলো বাচাঁনোর জন্য দুই পদ্ধতি গ্রহন করে মাটিতে ও টবে লাগিয়েছি। প্রতিটি গাছ বেঁচে আছে। বর্তমানে গাছ গুলোতে ব্যাপক হারে ফল ধরতে শুরু করেছে। তিনি বলেন লতার মত গাছ মাচা পদ্ধতি গ্রহন করা হয়েছে। এর একটি ফল ২০০থেকে -৫০০গ্রাম পর্যন্ত হযয়মে থাকে। পুষ্টি সমৃদ্ধ এ ধরনের ফল উৎপাদন করে দেশের মানুষের পুষ্টির পাশাপাশি বৈদেশিক মূদ্রা অর্জন করা সম্ভব। দেশে এ ফলের চাষাবাদ কম তবে কাটিং পদ্ধতিতে চারা উৎপাদন করে ব্যাপক বিস্তৃতি ঘটানো সম্ভব। ড্রাগন ফলের পাশাপাশি এ ফল উৎপাদন ও বিক্রি নিয়ে চিন্তিত নয়। খুলনার সেভ এন্ড সেভ মার্কেটে ভাল দামে বিক্রি করেছি। তিনি নুতন নুতন ফল চাষাবাদ ও উৎপাদন করে বাংলাদেশের কৃষিকে সামনের দিকে নিয়ে যেতে চান। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোচ্ছাদেক হোসেন বলেন, পেপিনো মেনন বিদেশী ফল হলেও এটি আমাদের আবহাওয়া উপযোগী ফল। কৃষক রফিকুল ইসলাম কৃষি বিভাগের পরামর্শে প্রথমবারের মত এটি আবাদ করেছেন। ফল খেতে সুসাধু ও পুষ্টিকর। এখনও পর্যন্ত অবস্থা ভাল এবং ফল গাছের কাটিং করে কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করা হবে।
ফকিরহাটে আবারো গাঁজাসহ আটক ২
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত...
চুয়াডাঙ্গা গার্লস স্কুলে প্রশ্ন ফাঁসের তদন্তের মাঝপথে ভর্তি জালিয়াতি, স্বাক্ষর জালসহ নানা অপকর্মের...
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্ত করতে গিয়ে সামনে এসেছে আরও কিছু গুরুতর অনিয়মের...
কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানে ঘুসের টাকাসহ এক ব্যক্তি ধরা
স্টাফ রিপোর্টার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানে ঘুসের টাকাসহ রাকিব হোসেন নামে এক ব্যক্তি হাতেনাতে ধরা পড়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে...
চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : বিএনপি জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী, যশোর উন্নয়নের কারিগর জননেতা তরিকুল ইসলাম এর ৮ম মৃত্যুবার্ষিকী উদযাপন
উপলক্ষে...
শিক্ষার্থীদের মাঝে লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শণ ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধান শিক্ষক মমিনুর রহমানের
আছাদুল ধুলিহর প্রতিনিধি: মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয়ে সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে বাউল সম্রাট ও মরমী সাধক...













