আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনিতে জাতীয় সমাজসেবা দিবস’২০২২ পালিত হয়েছে। রবিবার (২ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আশাশুনির আয়োজনে এবং উন্নয়ন সংস্থার সমৃদ্ধি কর্মসূচির “উন্নয়নে যুব সমাজ” কার্যক্রমের আওতায় ও আশাশুনি উপজেলা এনজিও সমন্বয় ফোরামের সহযোগিতায় আশাশুনিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। ‘‘মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’’ শ্লোগানকে সামনে রেখে দিবসটি পালন উপলে আশাশুনি উপজেলা পরিষদ হলরুমে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন থেকে তেলওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে উন্নয়ন সংস্থার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জাবের হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার আজিজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উন্নয়ন সংস্থার পে মো. জাবের হোসেন, এজ (ঊউএঊ) সংস্থার পক্ষে সভাপতি মোছাদ্দেক হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং এনজিও প্রতিনিধিগণ। অনুষ্ঠান শেষে চেক বিতরণ করেন সমাজসেবা অফিস।
ফকিরহাটে আবারো গাঁজাসহ আটক ২
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত...
চুয়াডাঙ্গা গার্লস স্কুলে প্রশ্ন ফাঁসের তদন্তের মাঝপথে ভর্তি জালিয়াতি, স্বাক্ষর জালসহ নানা অপকর্মের...
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্ত করতে গিয়ে সামনে এসেছে আরও কিছু গুরুতর অনিয়মের...
কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানে ঘুসের টাকাসহ এক ব্যক্তি ধরা
স্টাফ রিপোর্টার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানে ঘুসের টাকাসহ রাকিব হোসেন নামে এক ব্যক্তি হাতেনাতে ধরা পড়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে...
চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : বিএনপি জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী, যশোর উন্নয়নের কারিগর জননেতা তরিকুল ইসলাম এর ৮ম মৃত্যুবার্ষিকী উদযাপন
উপলক্ষে...
শিক্ষার্থীদের মাঝে লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শণ ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধান শিক্ষক মমিনুর রহমানের
আছাদুল ধুলিহর প্রতিনিধি: মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয়ে সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে বাউল সম্রাট ও মরমী সাধক...














