স্টাফ রিপোর্টার : যশোরে এক কিশোরি ধর্ষণ চেষ্টার ঘটনায় তিন যুবকের বিরুদ্ধে যশোর কোতোয়ালী থানায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত অভিযোগে তিন যুবক আটক করেছে। আটককৃতরা হচ্ছে, যশোর শহরতলির ঝুমঝুমপুর এলাকার রবিউল ইসলামের ছেলে রাজিবুল ইসলাম (১৯), একই এলাকার নাজির ইসলামের ছেলে সোহেল রানা (১৯) ও চানপাড়া এলাকার মামুন মোল্যার ছেলে মহিউদ্দিন (১৯)। যশোর শহরের সিটি কলেজপাড়া এলাকার বাসিন্দা ওই কিশোরীর ভাই বাদি হয়ে এ ঘটনায় মামলা করেছেন। মামলার এজাহারে কিশোরীর ভাই জানিয়েছেন, তার বোন বান্ধবীদের নিয়ে গত ৩১ ডিসেম্বর বিকেল ৪টার দিকে ভৈরব নদের পাড়ে ঘুরতে যায়। তখন আসামিরা কৌশলে তাকে অপহরণ করে ঝুমঝুমপুর এলাকার একটি নির্মাণাধীন বিল্ডিংয়ে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে এবং না পেরে তার বোনের ঠোঁটে ও ডান হাতের কবজির ওপর সিগারেটের আগুনে পুড়িয়ে দেয়। এছাড়া তাকে এলোপাতাড়ি মারপিটও করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। জানতে চাইলে কোতোয়ালী থানার ইন্সপেক্টর তদন্ত শেখ তাসমিম আলম বলেন, কিশোরিকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। আসামি তিনজনকে রাতে র্যাব আটক করে কোতয়ালী থানায় সোপর্দ করেছেন। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














