হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : বাজারে পানের দাম একেবারে কমে যাওয়ায় হতাশায় ভুগছেন মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার পান চাষীরা। চাষীরা বলছেন- পানের বরজের উপকরণের মূল্যবৃদ্ধি, শ্রমিকের মূল্যবৃদ্ধি ও বাজার দর অপো উৎপাদনে ব্যয় বৃদ্ধিসহ বিভিন্ন কারণে রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নের ৮ টি গ্রামের প্রায় শতাধিক পান চাষীরা লোকসানের আশংকায় রয়েছেন।স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে- রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নে মণিরামপুর উপজেলার মধ্যে সবচেয়ে বেশি মিষ্টি ও সাচি পান চাষ করা হয়। মশ্বিমনগর ইউনিয়নের পারখাজুরা, চাকলা, কাঁঠালতলা, নোয়ালী, বেলতলা, হাজরাকাটি, রামপুর, মশ্বিমনগর এই ৮ টি গ্রামে পান চাষ হয়। এ গ্রামগুলোর অধিকাংশ পরিবারগুলো পান চাষের উপর নির্ভরশীল। পারখাজুরা গ্রামের পান চাষি অতুল মন্ডল জানান- এই কিছুদিন আগেও একপোন (৮০টি) মাঝারি সাইজের পান পাইকারি ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি করেছি। সেই পান এখন মাত্র ৮ থেকে ১০ টাকা দরে পোন বিক্রি করতে হচ্ছে। দাম একেবারে কমেগেছে। একই এলাকার আরও এক পান চাষি আজিজুল হক বলেন- বাঁশ, খড়, পাটকাঠি ও বরজ তৈরির উপকরণের দাম এখন আগের চেয়ে ৪-৫ গুণ বৃদ্ধি পেয়েছে। এক বিঘা জমিতে ৩৫ থেকে ৪০ মণ খৈল প্রয়োগ করতে হয়। এছাড়াও আছে কীটনাশক ঔষধ ও শ্রমিক খরচ। সব মিলে প্রতি বিঘা জমিতে পানচাষে খরচ হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। এতো খরচ করার পরও, ন্যায্য মূল্য না পেয়ে চরম হতাশায় রয়েছি। স্থানীয় কয়েকজন পান চাষী জানান- এবার মনেহয় পানচাষে লোকসান হবে। সরকারিভাবে যদি সহজ শর্তে ঋণ দেয়া হয়। তাহলেই এ অঞ্চলে পানের চাষ টিকে থাকবে। স্থানীর উপসহকারি কৃষি কর্মকর্তা ভগীরত চন্দ্র বলেন- আমরা সবসময় কৃষকের পাশে আছি। কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। এখন বাজারে পানের দাম একটু কম আছে। কিন্তু এমন থাকবে না।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...














