নাসির উদ্দীন নয়ন, কুয়াদা (যশোর) প্রতিনিধি : যশোর সদরের রামনগর ইউনিয়নের ০৩ নং রামনগর ওয়ার্ড বিএনপি’র সম্মেলন সম্পন্ন হয়েছে। রবিবার সন্ধ্যায় হাতিপোতা মোড়ে ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোজাহার আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দার হোসেন খান, রামনগর ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক মারুফ হোসেন, মিজানুর রহমান বাবলু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল আজিজ, শহীদ আল-মামুন, মোসলেম উদ্দীন, সিরাজ মোল্যা, সম্মানিত সদস্য মাসুদুর রহমান শামীম, সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহম্মেদ, সদর উপজেলা যুবদল নেতা ডাঃ লিটন হোসেন, আলিমুজ্জামান ডালিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মেলনে মোজাহার আলী সভাপতি, মিন্টু হোসেন সহ-সভাপতি, জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক, আবু সাইদ যুগ্ন সম্পাদক ও আরিফ হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে আংশিক ওয়ার্ড বিএনপি’র কমিটি গঠন করা হয়।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














