হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : ৪৯তম গ্রীষ্মকালিক ক্রীড়া প্রতিযোগিতা ইউনিয়ন পর্যায়ের খেলাধুলা মণিরামপুর উপজেলার সাব জোন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ঝাঁপা ইউনিয়নের কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর-২০২২) সকাল ১০টা থেকে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগীতার ফুটবল খেলায় অংশ গ্রহণ করে ৪টি ইউনিয়নের চ্যাম্পিয়ন দলগুলো। যথাক্রমে- হরিহরনগর ইউনিয়নের খাটুরা জোনের চ্যাম্পিয়ন দল মদনপুর মাধ্যমিক বিদ্যালয়, মশ্বিমনগর ইউনিয়নের চাঁপাতলা জোনের চ্যাম্পিয়ন দল মশ্বিমনগর স্কুল এন্ড কলেজ, চালুয়াহাটি ইউনিয়নের নেংগুড়াহাট জোনের চ্যাম্পিয়ন দল নেংগুড়াহাট ফাজিল মাদ্রাসা ও ঝাঁপা ইউনিয়নের চ্যাম্পিয়ন দল কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়।
এ ফুটবল খেলার নির্ধারিত সময়ে উভয় দলের খেলোয়াররা অনেক চেষ্টা করে কোনো গোল দিতে না পেরে, অতিরিক্ত সময়ে ট্রাইবেকারে ৩-২ গোলে মদনপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে, কোমলপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং রানার্স আপ হয় মদনপুর মাধ্যমিক বিদ্যালয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুল লতিফ। এসময় উপস্থিত ছিলেন- রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি মো. রবিউল ইসলাম, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার, উপজেলা স্কাউটস-এর সহ-সভাপতি শিক্ষক মো. আহাদ আলী প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রবিউল ইসলাম এবং খেলা পরিচালনা করেন মো. মেহেদী হাসান।














