এম.মিজান রহমান লিটন, বসুন্দিয়া ও প্রেমবাগ প্রতিনিধি:: যশোরের অভয়নগরের প্রেমবাগের মজুমদার পাড়ায় প্রেমবাগ ও গাইদগাছি পূজা কমিটি এবার এক ভিন্নধর্মী আয়োজন করেছে। দেশের টাকায় তৈরি দেশের ঐতিহ্যবাহী পদ্মাসেতুর আদলে তৈরি করেছেন পূজা প্যান্ডেল। ভিন্নধর্মী এই আয়োজনের ব্যাপারে পূজা উদযাপন কমিটির সভাপতি সৌরভ মজুমদার বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশের দণি বঙ্গের ঐতিহ্যবাহী পদ্মাসেতুর উদ্বোধনের পর থেকেই আমাদের মাথায় এমন একটা ধারণা জন্মে। সেই থেকে শুরু হয় আমাদের জল্পনা কল্পনা। সবশেষে মৃৎশিল্পির সাথে কথা বলে শুরু হয় কাজ। প্রায়় একমাসের প্রচেষ্টায় কাঠ, বাঁশ এবং থার্মকল দিয়ে প্রায় সম্পন্ন হতে চলেছে পদ্মাসেতুর আদলে পূজা প্যান্ডেল। মৃৎশিল্পি বিষ্ণু সরকার বলেন আমি এমন একটা কাজ করে নিজেকে ধন্য মনে করছি, আমরা গ্রাম্য এলাকার মানুষ আমাদের মা-বোনেরা অনেকে সরাসরি যেয়ে পদ্মা সেতু দেখতে পারেনি তাই আমাদের পূজামন্ডপে আসলে কিছুটা হলেও পদ্মাসেতু উপভোগ করতে পারবেন। পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তন্ময় মজুমদার বলেন সকল ধর্ম বর্নের মানুষের জন্য আগামী ৩০শে সেপ্টেম্বর থেকে উন্মুক্ত করে দেয়া হবে পদ্মাসেতুর আদলে গড়া শারদীয় দুর্গাপূজা মন্দির, সকলকে দেখতে আসার আমন্ত্রণ জানিয়েছেন মন্দির কমিটি।
Home
যশোর স্পেশাল পদ্মা সেতুর আদলে ভিন্নধর্মী আয়োজন প্রেমবাগ ও গাইদগাছি সার্বজনীন পূজা উদযাপন কমিটির
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...














