বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি॥ দুই বছরে ৩বার বিষ প্রয়োগের শিকার একই ব্যক্তির একই মাছের ঘের। পরপর ২বছরে ৩বার মৎস্য নিধনের ঘটনাটি ঘটেছে যশোর সদরের বসুন্দিয়ার গাইদগাছি গ্রামের ১৩ঘর এলাকায় বদরুজ্জামান পিন্টুর মাছের ঘেরে। স্থানীয় সূত্রে জানা যায় ঘেরের চারা মাছ ধরার জন্য গতকাল রবিবার সকাল ৮টায় জেলে মুরাদ, তরিকুল ও হেলাল জাল নিয়ে উক্ত ঘেরে পৌছায়। তারা মরা মাছ ঘেরের পানিতে ভেসে উঠতে দেখে ঘের মালিক বদরুজ্জামানকে খবর দেয়। সাথে সাথে বদরুজ্জামান ও পরিবারের সদস্যরা ছুটে আসে ঘেরের পাড়ে। তখন চারা মাছ মারা যাওয়ার কারণ খুজতে থাকেন তারা। এর পর পানির গন্ধ ও রং পরীক্ষা করে বুঝতে পারেন কে বা কারা গভীর রাতে মাছের ঘেরে অতি মাত্রায় গ্যাস ট্যাবলেট দিয়েছে। এসময় খবর শুনে এলাকার মানুষ সেখানে ছুটে আসে। এঘটনায় ঘেরে থাকা ৪লক্ষ টাকার চারা মাছ নিধন হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ঘের মালিক বদরুজ্জামান। তিনি আরও জানান এর আগে ২৯/০৩/২০২০ ও ১৪/০৮/২০২১ইং তারিখে আমার একই ঘেরে বিষ প্রয়োগে মোট ৪লক্ষ টাকার ক্ষতি করেছে। এবং ১৬/০৮/২০২১ইং অজ্ঞাতনামা দূস্কৃতিকারীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় অভিযোগ করেও অদ্যবদি কেউ গ্রেফতার হয়নি। কিন্তু আইনের উপর আস্থা রেখে আবারও দূস্কৃতিকারীদের বিরুদ্ধে নিজে বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করবো। আর কতবার এভাবে ক্ষতিগ্রস্থ হতে হবে এলাকাবাসী ও সচেতন মানুষের নিকট প্রশ্ন রাখেন ঘের মালিক বদরুজ্জামান।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...














