পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক উপজেলা সদরের বিভিন্ন বেকারি, হোটেল, মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও জরিমানা আদায় করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সদরের বিভিন্ন বেকারি কারখানা, দোকান, হোটেল, রেস্তোরাঁয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খুলনা জেলা কার্যালয়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মমতাজ বেগম। এসময়ে সরকারি আইন ও বিধিমালা অনুসরণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও খাদ্যদ্রব্যের উৎপাদন তারিখ ইচ্ছাকৃত ভূল করার অপরাধে অভিযুক্ত মর্ডাণ বেকারির মালিক কে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিমানে সাথে ছিলেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহার, প্রসিকিউটর উপজেলা সেনেটারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় মন্ডল, পেশকার মোঃ ইব্রাহীম হোসেন, আনসার সদস্য জাহাঙ্গীর ও আকতার সহ জেলা ও উপজেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খুলনা জেলা কার্যালয় আয়োজিত জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সেমিনারে ইনফরমেশন পাই পাইকগাছা মর্ডাণ বেকারিতে অত্যান্ত অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির পণ্য উৎপাদন করা হচ্ছে ও লেভেলে অগ্রিম তারিখ দেওয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা এবং মালিকের অনুরোধে পরিবেশটা চেঞ্জ করার জন্য একমাস সময় দেয়া হয়েছে।
বিএনপিই একমাত্র দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে – অনিন্দ্য ইসলাম অমিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত...
যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
যশোর অফিস : যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজনও স্থানীয়রা।পরিবার ও এলাকাবাসীর জোরালো...
যশোর পাগলাদাহ বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় হত্যা আটক দুই
যশোর অফিস : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় রিকশাচালক শহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার কয়েকঘন্টার...
ইসলামী সংগীত ‘বিজয় এলো’ প্রকাশ হচ্ছে ১৬ ডিসেম্বর
যশোর অফিস : মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন ইসলামী সংগীত ‘বিজয় এলো’। গানটির কথা লিখেছেন জুবায়ের হুসাইন এবং সুর করেছেন সানজিদ...
বেনাপোল স্থলবন্দরে প্রায় ১৭ লাখ টাকা সহ দুই ভারতীয় নারী আটক
যশোর অফিস : বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় সতের লক্ষ টাকা সহ দুই ভারতীয় নাগরিক নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বিকেল যশোর...















