অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে মশরহাটী শামসুল উলুম হাফেজিয়া মাদরাসা ও এতিম খানার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মশরহাটী মাদরাসা সংলগ্ন এ মাহফিল অনুষ্ঠিত হয়। হাফেজ মাওলানা গোলাম মাওলার সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন, প্রধান পরিচালক অভিনব শিল্পী গোষ্ঠী ঢাকা হাফেজ মাওলানা মুফতি হেলাল উদ্দিন আল আজাদ ও দ্বিতীয় বক্তা ছিলেন, নওয়াপাড়া পীরবাড়ি শাহী মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি রফিকুল ইসলাম (দা. বা.)। মাহফিলের প্রধান অতিথি ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মাদ মোস্তফা কামাল। এছাড়াও এলাকার গন্যামাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














