নাসির উদ্দিন নয়ন কুয়াদা যশোর প্রতিনিধিঃ যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়নের সতীঘাটা আশ্রয়ন প্রকল্পের পুকুর থেকে মাছ বিক্রয় এবং আশ্রয়ন প্রকল্পের দলিল প্রাপ্ত বাসিন্দাদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। সোমবার (৩রা মার্চ) সকাল ১০ ঘটিকায় সময় সতীঘাটা আশ্রয়ন প্রকল্পের দলিল প্রাপ্ত বাসিন্দাদের মাঝে এই নগদ অর্থ প্রদান করা হয়। রামনগর সতীঘাটা আশ্রয়ন প্রকল্পের সভাপতি শ্রী বাপ্পি চক্রবর্তী সভাপতিত্বে অনুষ্ঠানে আশ্রয়ন প্রকল্পের দলিল প্রাপ্ত বাসিন্দাদের মাঝে এ নগদ অর্থ তুলে দেন ১১ নং রামনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান জনাব মোঃ মাহমুদ হাসান লাইফ। আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা সমবায় সহকারী পরিদর্শক এস এম নাজিমুল হক। আশ্রম প্রকল্পের সাধারণ সম্পাদক মিজানুর হাওলাদার, সমাজসেবক আলতাফ হোসেন বিশ্বাসসহ সাংবাদিকবৃন্দ। জানাযায় রামনগর ইউনিয়নের সতীঘাটা আশ্রয়ন প্রকল্পের কমিটির নেতৃবৃন্দরা আশ্রয়ন পুকুর থেকে এ বছরে মাছ বিক্রয় করে আশ্রয়ন প্রকল্পে দলিল প্রাপ্ত বাসিন্দাদের মাঝে ১০০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। এসব উপস্থিত ছিলেন রামনগর সতীঘাটা আশ্রয়ন প্রকল্পের দলিল প্রাপ্ত বাসিন্দারাসহ স্থানীয় জনগণ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














