যশোরে অন্যের গাছ নিজের বলে বিক্রি!  থানায় মামলা

0
213
নিজস্ব প্রতিবেদক : যশোরে অন্যের গাছ নিজের বলে বিক্রি করার অভিযোগ উঠেছে  এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় ৫ জনকে অভিযুক্ত করে  একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের শুরুইডাঙ্গা গ্রামে। যশোর এস এম সুলতান ফাইভ আর্ট কলেজের অফিস সহায়ক মোশাররফ হোসেনের  শুরুইডাঙ্গার খাল পাড়ে   দুই শতক জমি রয়েছে। জমির দুই পাশে খাসের জমি সেখানে মেহগনি, কাঁঠাল, নিম, রেন্টি গাছ রয়েছে।  যা গায়ের জোরে একটি পক্ষ কেটে বিক্রয় করে নেয়ার পাঁয়তারা করছে বেশ কিছুদিন যাবত।  এরই মধ্যে শনিবার ভোর সকালেই কাউকে কিছু না জানিয়েই একই গ্রামের রুবেল হোসেন  বড় বড় মেহগগনী গাছ বিক্রি করে দেয় এবং গাছ ব্যাপারীরা তা কেটে মাটিতে ফেলে দেয়।  এমন সময় ভিকটিম  মোশারফ গাছ ককাটার ববিষয়টি ঠিক পেয়ে বাধি দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। উপায় না পেয়ে শনিবার সকালেই যশোর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেন মোশারফ হোসেন। অভিযোগের প্রেক্ষিতে কোতোয়ালি মডেল থানা থেকে পুলিশ সরজমিনে আসলে গাছে রেখে পালিয়ে যায় তারা এ বিষয়ে থানায় অভিযোগ হয়েছে চারজনের নামে তারা হলেন, ইদ্রিস আলী (৫৫) মোঃ রুবেল হোসেন (৩৫) সিদ্দিক( ৪৫) সুইট( ৪২),

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here