যশোর অফিস : যশোরের বিভিন্ন ক্লিনিকসহ সারা দেশের ক্লিনিকে অনিবন্ধিত সেবিকা দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করার প্রতিবাদে ‘সচেতন নার্স ও মিডওয়াইফ সমাজের’ ব্যানারে মানববন্ধন করেছে বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা। পরে তারা জেলা সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান করে। বৃহস্পতিবার সকালে যশোর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে মিছিল নিয়ে স্মারকলিপি পেশ করার উদ্দেশ্যে যশোর সিভিল সার্জন অফিসে যায় শিক্ষার্থীরা। সেখানে সিভিল সার্জন এর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ নাজমুস সাদিক রাসেল। স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন,স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চলমান রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে নার্সিং সেবায় অনিবন্ধিত, ভুয়া ব্যক্তিদের মাধ্যমে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নার্সিং সেবা অনতিবিলম্বে আইন অনুযায়ী বন্ধ করে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। অনিবন্ধিত, ভুয়া ব্যক্তিদের বেসরকারি হাসপাতাল/ক্লিনিকে নার্সিং সেবা বন্ধ করতে হবে। একই সাথে ঐ সকল প্রতিষ্ঠানে নিয়োজিতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে। এসময় সচেতন নার্স ও মিডওয়াইফ সমাজ ব্যানারে উপস্থিত ছিলেন যশোর নার্সিং কলেজের শামসুল ইসলাম, গ্রীন নার্সিং ইনস্টিটিউটের সুস্মিতা অধিকারী প্রিয়তি, মেজবাউর রহমান নার্সিং ইনস্টিটিউটের রিতা সহ অনেকে।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...














