(জি,এম ফারুখ) : দেশব্যাপী আওয়ামী লীগের হরতাল আহ্বানের প্রতিবাদে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজগঞ্জে বিএনপি’র দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে ঝাঁপা ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক মো. আব্দুল মোতালেব গাজী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্যে দেন ও উপস্থিত ছিলেন- ৯ নম্বর ঝাঁপা ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন আহমেদ, বিএনপি’র নেতা আফসার উদ্দিন, জমশেদ আলী, মাস্টার ওয়াজেদ আলী, শহিদুজ্জামান পুতুল, আকবার আলী, কবির হোসেন, সাবেক মেম্বার আলাউদ্দিন, মাস্টার শাহাবুদ্দিন, মাসুদ হোসেন, কামরুজ্জামান, বাবু, রেজাউল করিম, আব্দুল ওহাব, রফিকুল ইসলাম, ঝাঁপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন প্রমুখ। বক্তারা বলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও রাষ্ট্র নায়ক তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করে মণিরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতা আলহাজ মোহাম্মদ মুছা’র নেতৃত্বে মণিরামপুরের নেতাকর্মীদের ঐক্যবদ্ব থাকার অনুরোধ জানান।
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজ
যশোর অফিস : যশোর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ ভোর পৌনে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো...
খুলনা থেকে চুরি হওয়া নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার, গ্রেপ্তার ২
যশোর অফিস : খুলনার বিশেষায়িত হাসপাতাল থেকে চুরি হওয়া একটি কালো রঙের নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার...
যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাঁধার প্রতিবাদে যশোরে গণসমাবেশ
যশোর অফিস : পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা দেওয়ার প্রতিবাদে যশোরে গণসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২...
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল
যশোর অফিস : যশোর শহরের বকুলতলা এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে অজ্ঞাত দুর্বৃত্তদের অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখা।
সোমবার (২...
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক...














