স্টাফ রিপোর্টার : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যশোর ইউনিটের উদ্যোগে রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা মহামতি জ¦ীন হেনরি ডুনান্টের ১৯৭ তম জন্মবার্ষিকী ও রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস-২০২৫ বৃহস্পতিবার সকাল ৮.৩০টায় ইউনিট কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। সকাল সাড়ে আটটায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন যশোরের জেলা প্রশাসক ও যশোর ইউনিটের চেয়ারম্যান, মোঃ আজাহারুল ইসলাম। এবং রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন জাহিদ হাসান টুকুন, সেক্রেটারী, যশোর রেড ক্রিসেন্ট ইউনিট। এসময় আরোও উপস্থিত ছিলেন ইউনিটের সম্মানিত কার্যনির্বাহী সদস্যবৃন্দ, আজীবন সদস্যবৃন্দ, ইউনিট অফিসার, যুব সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০০ শতাধিত যুব সদস্য। এরপর এক বর্ণাঢ্য র্যালী ইউনিট অফিস চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ইউনিট অফিসে এসে শেষ হয়। এরপর যুব রেড ক্রিসেন্ট, সরকারী এম এম কলেজ শাখার সহযোগিতায় যশোর সদর জেনারেল হাসপাতালে ২০০ রোগীর মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণে উপস্থিত ছিলেন আহ্বায়ক, যুব রেড ক্রিসেন্ট শাখা, সরকারী এম এম কলেজ, যশোর এবং ইউনিট লেভেল অফিসার মোঃ মোক্তার হোসেনসহ যুব সদস্যবৃন্দ। সকাল ১১টায় যুব রেড ক্রিসেন্ট, যশোর ইউনিটের উদ্যোগে এক রক্তদান কর্মসূচী আয়োজন করা হয় এবং ১০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। বিশ^ রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে গত ৬ মে ৩টি বিভাগে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে ০৮মে বিকাল ৫ টায় রেড ক্রিসেন্ট মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিটের সম্মানিত সেক্রেটারি জাহিদ হাসান টুকুন, সম্মানিত কার্যনির্বাহী সদস্যবৃন্দ, যুব স্বেচ্ছাসেবক বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মোক্তার হোসেন, ইউনিট লেভেল অফিসার, যশোর রেড ক্রিসেন্ট ইউনিট.যশোর ।
ফকিরহাটে আবারো গাঁজাসহ আটক ২
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত...
চুয়াডাঙ্গা গার্লস স্কুলে প্রশ্ন ফাঁসের তদন্তের মাঝপথে ভর্তি জালিয়াতি, স্বাক্ষর জালসহ নানা অপকর্মের...
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্ত করতে গিয়ে সামনে এসেছে আরও কিছু গুরুতর অনিয়মের...
কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানে ঘুসের টাকাসহ এক ব্যক্তি ধরা
স্টাফ রিপোর্টার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানে ঘুসের টাকাসহ রাকিব হোসেন নামে এক ব্যক্তি হাতেনাতে ধরা পড়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে...
চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : বিএনপি জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী, যশোর উন্নয়নের কারিগর জননেতা তরিকুল ইসলাম এর ৮ম মৃত্যুবার্ষিকী উদযাপন
উপলক্ষে...
শিক্ষার্থীদের মাঝে লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শণ ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধান শিক্ষক মমিনুর রহমানের
আছাদুল ধুলিহর প্রতিনিধি: মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয়ে সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে বাউল সম্রাট ও মরমী সাধক...














