জামায়াতের লংমার্চ ঘিরে অভয়নগরে দিনভর কর্মসূচি, নওয়াপাড়ায় কেন্দ্রীয় নেতাদের পথসভা

0
4

অভয়নগর (যশোর) প্রতিনিধি : ঢাকা–খুলনা–যশোর–কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে যশোরের অভয়নগরে দিনব্যাপী অভ্যর্থনা, অবস্থান ও পথসভা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (৩১ অক্টোবর) উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীরা অবস্থান নিয়ে লংমার্চে অংশগ্রহণকারী কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভ্যর্থনা জানান। পরে নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় নেতাদের পথসভা।
পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, ডাকসুর ভিপি সাদিক কায়েম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বিলাল হুসাইন, অভয়নগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মেয়রপ্রার্থী গোলাম মোস্তফা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও শ্রীধরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ আব্দুল করিম এবং অভয়নগর পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পথসভায় সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক সরদার শরিফ হুসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মহিউল ইসলাম। কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভ্যর্থনা ও অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। রাজঘাটে কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের সমাজসেবা সম্পাদক ও শুভরাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম এবং ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাওলানা আমিন উদ্দিন।
তালতলায় নেতৃত্ব দেন পৌর জামায়াতের সেক্রেটারি ও ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাওলানা মহিউদ্দিন ফারাজী। বেঙ্গল এলাকায় অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফজলুর রহমান শেখ। ভাঙ্গা গেটে নেতৃত্ব দেন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাসুম বিল্লাহ। চেঙ্গুটিয়ায় অবস্থান ও অভ্যর্থনা কার্যক্রমে নেতৃত্ব দেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাওলানা আল মাহমুদ।
দিনব্যাপী কর্মসূচির শেষ পর্যায়ে প্রেমবাগে অনুষ্ঠিত হয় লংমার্চের সর্বশেষ অভ্যর্থনা ও বিদায়পর্ব। সেখানে প্রেমবাগ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মশিউর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নেন এবং লংমার্চে অংশগ্রহণকারী নেতৃবৃন্দকে অভয়নগর থেকে বিদায় জানান।
এসব কর্মসূচিতে অভয়নগর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দলীয় কর্মী ও সাধারণ জনশক্তি অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here