সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতীরার আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়া লঞ্চঘাট এলাকায় কপোতা নদের ভাঙন পয়েন্টে প্রবল স্রোতে ট্রলার ডুবির ঘটনার দুই দিন পর নিখোঁজ হওয়া তিন শ্রমিকের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে কপোতাক্ষ নদের ওপারে কয়রা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস ও কোষ্টগার্ডের দুটি ডুবুরিদলের শ^াসরুদ্ধকর অভিযানে নিঁখোজ শ্রমিক বাবরালী গাজীর মরদেহ উদ্ধার করা হয়। নিঁখোজ অপর দুই শ্রমিক শফিকুল ও আজিজকে এখনও উদ্ধার করা সম্ভ হয়নি। তবে তাদের উদ্ধারে অভিযান এখও চলমান রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মীর আলিফ রেজা। এদিকে, নিঁখোজ দুই জনসহ মৃত বাবরালীর পরিবারের সদস্যদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। উদ্ধার হওয়া মৃত বাবরালী গাজী শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামের মোনজেল গাজীর ছেলে। এর অগে বুধবার সাতীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ঘটনা স্থল পরিদর্শন করে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে একটি তদন্ত টিম গঠন করেন। এরপর তিনি সেখানে তিগ্রস্ত তিন পরিবারের মাঝে মাথা পিছু ১০ হাজার টাকা, ৫০ কেজি’র এক বস্তা চাউল ও একটি করে কম্বল তুলে দেন। প্রসঙ্গত ঃ গত মঙ্গলবার সকাল ৬টার দিকে আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া লঞ্চঘাট থেকে ঘুর্ণিঝড় আম্পানে তিগ্রস্ত ভাঙন পয়েন্টে বালি ভর্তির জন্য খালি বস্তা ও শ্রমিকদের নিয়ে যাওয়ার সময় চালক আব্দুস সাত্তারসহ ১৪জন শ্রমিকের একটি ট্রলার প্রবল স্রোতের ঘোলে পড়ে ডুবে যায়। এসময় ট্রলার চালকসহ উদ্ধার হওয়া ১২ জন শ্রমিকের মধ্যে দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এতে নিখোঁজ হন শ্রমিক বাবুরালি, আব্দুল আজিজ ও শফিকুল ইসলাম।
কেশবপুরের ঘের ব্যবসায়ী রঞ্জন হত্যা, পল্লিচিকিৎসকসহ দুজন সিআইডির হাতে আটক
যশোর অফিস : যশোরের কেশবপুরের ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডল হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় পল্লিচিকিৎসকসহ দুজনকে আটক করা...
যশোরে কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে আটক ২
যশোর অফিস : যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর দেড়টার দিকে জেলা...
এসএমই ফাউন্ডেশনের ঢাকায় জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ২০২৬ নারী উদ্যোক্তো সম্মাননা পেলেন খুলনা...
কাগজ সংবাদ : এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় জাতীয়
এসএমই নারী উদ্যোক্তা সামিট ২০২৬ নারী উদ্যোক্তো
সম্মাননা পেলেন খুলনা বিভাগের যশোরের মরিয়ম
নার্গিসকে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি...
যশোরে খাটুরা বাওড় দখলের অভিযোগে মৎস্যচাষিদের মানববন্ধন, জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি
যশোরের মণিরামপুর উপজেলার খাটুরা বাওড় জোরপূর্বক দখল, মাছ আহরণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মানববন্ধন করেছেন খাটুরা বাওড় মৎস্যজীবী সমিতির সদস্যরা। পরে বাওড়টি দখলমুক্ত...
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...













