বাঘারপাড়া প্রতিনিধি ঃ যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন-২২৭ এর বাঘারপাড়া শাখা কমিটি গঠনের লক্ষ্যে বাঘারপাড়ায় এক আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নারিকেলবাড়িয়া বাজারে আঞ্চলিক কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আহবায়ক হিসাবে টিপু সুলতানের নাম এককভাবে ঘোষনা করা হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পরিবহন সংস্থার সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু। এ ছাড়া উপস্থিত ছিলেন নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ষষ্ঠী দত্ত, সহ-সভাপতি আবু হাসান, শাহেদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক হারুন অর- রশিদ ফুলু, সহ- সাধারন সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজু, আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান চিশতী, বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসরুল আলম প্রমুখ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













