স্টাফ রিপোর্টার : বাঘারপাড়া উপজেলার বহুলালোচিত যুদ্ধাপরাধী আমজাদ মোল্লা অসুস্থতাজনিত কারণে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল থেকে জামিন লাভ করে বর্তমানে বাইরে অবস্থান করছেন। আর এ সুযোগে তার ছেলে আনোয়ার হোসেন খোকন একটি সংঘবদ্ধ চক্রকে সাথে নিয়ে যুদ্ধাপরাধ মামলার সাীদের নানামুখি হুমকি দিচ্ছে। ভয়ংকর সন্ত্রাসী আনোয়ার হোসেন খোকন এর নেতৃত্বে বাঘারপাড়া এলাকায় শুরু হয়েছে সন্ত্রাসী তৎপরতা। সাীদের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করছে। সন্ত্রাসী বাহিনী সাথে নিয়ে সময়ে অসময়ে সাীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধামকি দেয়া হচ্ছে। এ ঘটনায় তার জামিন বাতিল করাসহ সাীদের নিরাপত্তার ব্যবস্থা করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটরের কাছে লিখিত আবেদন জানিয়েছেন সাক্ষীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাী বাঘারপাড়ার ডাক্তার বিএম রহুল আমিন, খলিলুর রহমান ওরফে খোকন বিশ্বাস, এহিয়ার রহমান, ইসাহক মোল্লা, হক মোল্লা, আলাউদ্দিন বিশ্বাস ও রকিব উদ্দিন ওরফে রতন বিশ্বাস তাদের লিখিত আবেদনে নিজেদের নিরাপত্তার বিষয় উল্লেখ করেছেন। তারা বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ২০১৭ সালের ২৫ এপ্রিল আইসিটি বিডি কেস নাম্বার ১১/১৮ মামলার আসামি আমজাদ মোল্লা। যার কমপ্লেইন্ট রেজিস্ট্রি নাম্বার ৮১। ওই মামলায় আমজাদ মোল্লা আটক হন। করোনার কারণে এক বছর ট্রাইব্যুনাল বন্ধ ছিল। এদিকে জামিনে আছেন আমজাদ মোল্লা। আর মামলার শুরুতে যেমন সাীদের উপর হামলা করে আসছিলো যুদ্ধাপরাধীর সহযোগীরা তেমনিভাবে বর্তমানে আবারো হত্যাসহ নানাবিধ হুমকি দিয়ে চলেছে সাীদের ওই সকল সন্ত্রাসীরা। এসব ঘটনায় সাীদের পে ট্রাইব্যুনালে কো অর্ডিনেটর চীফ প্রসিকিউটরের কাছে দফায় দফায় অভিযোগ করা হয়েছে আমজাদের অপতৎপরতা নিয়ে। সম্প্রতি আবার আমজাদ মোল্লার ছেলে আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে প্রেমচারার জাহিদুল ইসলাম, মহাসীন বিশ্বাস, ইব্রাহিম বিশ্বাস, এরশাদ হোসেন, ইলিয়াস হোসেনসহ অজ্ঞাত আরো কয়েকজন নানা হুমকি দিচ্ছে সাীদের। তারা জানিয়েছেন, ঢাকায় সাী দিতে গেলে মেরে ফেলা হবে। এমতাবস্থায় আমজাদ মোল্লার জামিন বহাল থাকলে সাীদের জীবনের শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন সাক্ষীরা।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














