মোহাম্মদ আলী জিন্নাহ, স্টাফ রিপোর্টার ॥ দেশের বর্তমান করোনা ভাইরাস, আম্পান ও কাল বৈশাখী ঝড় থেকে সৃষ্টি হওয়া দমকা হাওয়া ও অতি বৃষ্টিতে ঝিকরগাছা অঞ্চলে কৃষির ব্যাপক য় তি হয়েছে। তারপর কৃষকের উৎপাদিত সবজী বা ফসল নিয়ে বিক্রির বিপাকে পড়ার দিনকে বিদায় জানানোর জন্য, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রকল্পের (এনএটিপি-২) আওতায়, এগ্রিকালচার ইনোভেশন ফান্ড (এআইএফ-৩) গ্রান্টের মাধ্যমে ৫০% সরকারি সহায়তার মাধ্যমে ক্রয়কৃত ট্রাক দিয়ে করোনা পরিস্থিতিতে কৃষকের উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন মোকামে পাঠিয়ে দেশের মানুষের খাদ্যের চাহিদা পূরণ করা হচ্ছে। যার দায়িত্বে আছেন ৪নং গদখালী ইউনিয়নের ফতেপুর বাজারের ব্যবসায়ী উদ্যোক্তা বিশ্বাস ট্রেডার্সের প্রোপাইটর মোঃ হাসানুজ্জামান ডালিম। তিনি এই ট্রাকের মাধ্যমে উপজেলার ১নং গঙ্গানন্দপুর, ২নং মাগুরা, ৩নং শিমুলিয়া, ৪নং গদখালী, ৫নং পানিসার, ৬নং ঝিকরগাছা ও ৭নং নাভারণ ইউনিয়ন এলাকার সকল সিআইজি গ্রুপ ও নন সিআইজি গ্রুপের কৃষকেরা তাদের সবজী পণ্য বাজারজাতকরণ করছে। গদখালী ইউনিয়নের নন সিআইজি গ্রুপের কৃষক আলমগীর হোসেন জানান, আমাদের এই করোনার সময়ে সরকারের সহযোগিতার মাধ্যমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা যে ট্রাকটি পেয়েছি সে ট্রাকে করে এলাকার সকল চাষিরা তাদের উৎপাদিত কাঁচামাল দেশের মধ্যে বিভিন্ন স্থানে প্রেরণ করতে পাচ্ছি এবং আমরা আমাদের উৎপাদিত ফসল ঠিকমত ভোক্তাদের নিকট পৌছাতে পেরে আমরা অনেক উপকৃত হচ্ছি। আমরা এমন একটি প্রকল্পের জন্য বর্তমান কৃষি বান্ধব সরকারকে স্বাধুবাদ জানাই। ফতেপুর বাজারের ব্যবসায়ী উদ্যোক্তা বিশ্বাস ট্রেডার্সের প্রোপাইটর মোঃ হাসানুজ্জামান ডালিম জানান, প্রথম যখন আমি সরকারি সহয়তার মাধ্যমে ট্রাকটি পেয়েছি তখন আমার মনে হচ্ছিল এটি ভালো করে পরিচালনা করতে পারবো কিনা। এখন প্রতিনিয়ত কৃষকের পাশে থেকে তাদের সহযোগিতা করতে পেরে আমার নিজের কাছে খুবই ভালো লাগছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশ জানান, কৃষিই সমৃদ্ধি ও করোনা পরবর্তী কাল, কৃষিই ধরবে একমাত্র হাল স্লোগানকে সামনে রেখে চলতি করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সকলের পুষ্টি চাহিদা এবং রোগ প্রতিরোধ মতা বৃদ্ধির ল্েয নিরলস ভাবে কাজ করে যাচ্ছে আমার কৃষি বিভাগ। আমি সর্বদা আমাদের ব্যবসায়ী উদ্যোক্তা বিশ্বাস ট্রেডার্সের প্রোপাইটর মোঃ হাসানুজ্জামান ডালিমের নিকট ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্টের (এনএটিপি-২) আওতায়, এগ্রিকালচার ইনোভেশন ফান্ড (এআইএফ-৩) এর মাধ্যমে যে ট্রাকটি দেওয়া হয়েছে সেটা তিনি ভালো ভাবে দেখভাল করে স্থানীয় বেশ কয়টি ইউনিয়নের কৃষকের সহযোগিতা করছে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
কেশবপুরের ঘের ব্যবসায়ী রঞ্জন হত্যা, পল্লিচিকিৎসকসহ দুজন সিআইডির হাতে আটক
যশোর অফিস : যশোরের কেশবপুরের ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডল হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় পল্লিচিকিৎসকসহ দুজনকে আটক করা...
যশোরে কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে আটক ২
যশোর অফিস : যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর দেড়টার দিকে জেলা...
এসএমই ফাউন্ডেশনের ঢাকায় জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ২০২৬ নারী উদ্যোক্তো সম্মাননা পেলেন খুলনা...
কাগজ সংবাদ : এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় জাতীয়
এসএমই নারী উদ্যোক্তা সামিট ২০২৬ নারী উদ্যোক্তো
সম্মাননা পেলেন খুলনা বিভাগের যশোরের মরিয়ম
নার্গিসকে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি...
যশোরে খাটুরা বাওড় দখলের অভিযোগে মৎস্যচাষিদের মানববন্ধন, জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি
যশোরের মণিরামপুর উপজেলার খাটুরা বাওড় জোরপূর্বক দখল, মাছ আহরণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মানববন্ধন করেছেন খাটুরা বাওড় মৎস্যজীবী সমিতির সদস্যরা। পরে বাওড়টি দখলমুক্ত...
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...














