স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া(যশোর) ঃ যশোরের বাঘারপাড়া বাজার কমিটির সভাপতি জয়নাল আবেদিনকে তুচ্ছ কারনে মারপিটের ঘটনার মামলায় অভিযুক্ত শ্রাবণ দাস শ্যামলকে বাঘারপাড়া পুলিশ আটক করেছে। রোববার সকালে উপজেলা সদরের স্বর্ণপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। শ্যামল পৌর এলাকার মহিরণ গ্রামের গৌর দাসের ছেলে। উল্লেখ্য যে, শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলা সদর সংলগ্ন মহিরণ গ্রামের গৌর দাসের ছেলে শ্রাবন দাস শ্যামল ও তার শ্যালক হৃদয় বিশ্বাস চৌরাস্তা মোড়ের নির্মল সুপার মার্কেটের শফিক ষ্টোরের সামনে কাঁঠাল গাছের ডাল কাটতে যায়। এসময় শফিক ষ্টোরের কর্মচারি তৌহিদুর রহমান তাদের ডাল কাটতে নিষেধ করে। কথা কাটাকাটির এক পর্যায়ে তৌহিদকে শ্যামল ও হৃদয় মারপিট করে। এসময় বাজার কমিটির সভাপতি জয়নাল আবেদিন মারামারি থামানোর চেষ্টা করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে মাথায় আঘাত করে। আহত অবস্থায় জয়নাল আবেদিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় শফিক ষ্টোরের কর্মচারি তৌহিদুর রহমান বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ করে বাঘারপাড়া থানায় মামলা করেন। মামলার সূত্র ধরে শ্যামলকে আটক করা হয়েছে বলে থানা সূত্র জানায়। এদিকে শ্যামল মাদকের একটি শক্তিশালী সিন্ডিকেটের সাথে জড়িত বলে জানা গেছে। দীর্ঘ দিন ধরে মাদক সেবন ও বিক্রির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ মামলার সূত্র ধরে শ্যামলকে আটকের পর জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন সাংবাদিকদেরকে জানিয়েছেন।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














