আলমগীর হায়দার, শ্যামনগর ব্যুরো : সাতীরা শ্যামনগরে সরকারের ২০১৯-২০২০ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় দুস্থ পরিবারের মাঝে গৃহ নির্মাণের জন্য ঢেউ টিন ও নগদ অর্থ বিতরন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন সাতীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।২০ জুলাই সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন চত্ত্বরে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী, শ্যামনগর প্রেসকাবের সেক্রেটারী জাহিদ সুমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়ল। উদ্বোধনী দিনে ৪৫ টি দুস্থ পরিবারের মধ্যে প্রয়োজনের উপর ভিত্তী করে দুই বান টিন সহ নগদ ৬ হাজার টাকা এবং কয়েক জনকে এক বান করে টিন এবং নগদ ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়। এ দিনে সর্বমোট ৬০ বান টিন এবং নগদ ১ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়। প্রশাসন সূত্রে জানানো হয় পর্যায়ক্রমে এ ধরনের সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














