জিয়ার আদর্শে মানবতার পাশে সোহাগ: বাঘারপাড়ায় দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও রান্না করা খাবার বিতরণ

0
132

আজম খাঁন, বাঘারপাড়া (যশোর) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া) নির্বাচনী এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপির নেতাকর্মীরা। এ উপলক্ষে খাদ্যসামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে। সোমবার (১ জুন) সকাল সাড়ে ১১টায় বাঘারপাড়া পৌরসভা এলাকায় আয়োজিত এক মানবিক কর্মসূচিতে প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী সোহাগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাফিস খান লিটন, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিক, বাঘারপাড়া পৌর শ্রমিক দলের সভাপতি শরিফুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর হাসান, বাঘারপাড়া ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিমুল মৃধা, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, নাজমুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
খাদ্যসামগ্রী বিতরণকালে নূরে আলম সিদ্দিকী সোহাগ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের কল্যাণে কাজ করার যে আদর্শ রেখে গেছেন, তা আজও আমাদের পথ দেখায়। তাঁর শাহাদাতবার্ষিকীতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে আমরা সেই আদর্শকে ধারণ ও বাস্তবায়নের ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের এক অবিস্মরণীয় স্থপতি। তিনি সবসময় সাধারণ মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তাঁর ৪৫তম শাহাদাতবার্ষিকীতে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে আমরা তাঁর মানবিক ও জনকল্যাণমুখী দর্শনকে স্মরণ করছি।”
খাদ্যসামগ্রী বিতরণ শেষে উপস্থিত অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার পরিবেশন করা হয়। মানবিক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here