শহিদুল ইসলাম, বাগআঁচড়া প্রতিনিধি : ঝিকরগাছার পল্লীতে আল-আমিন হোসেন সোহান ( ৫ ) নামের এক শিশুকে পুড়িয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার বাঁকুড়া গ্রামে। এ হত্যাকান্ডের তদন্তের জন্য পিবিআই ইন্সপেক্টর আব্দুল মান্নান শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানাগেছে, যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকুড়া গ্রামে ৭ অক্টোবর দিবাগত রাতে আল-আমিন হোসেন সোহান ( ৫ ) নামের এক শিশুকে নিয়ে তার নানী ঐগ্রামের আবু কালামের স্ত্রী সাকিরণ বিবি নিজ বাড়িতে ঘুমিয়ে পড়ে। হটাৎ গভীর রাতে ঘরের ভিতর ঘুমন্ত অবস্থায় শিশুটির গায়ে দূর্বৃত্তরা আগুন জ্বালিয়ে দিলে শিশুটির শরীরের প্রায় ৬৫ ভাগ আগুনে ঝলসে যায়। এসময় শিশুটির পাশে ঘুমিয়ে থাকা নানী সাকিরণ বিবি সম্পূন্ন অত থাকে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে যশোরের একটি কিনিকে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা থেকে শিশুটিকে বাড়িতে ফিরিয়ে আনলে শুক্রবার বিকালে সে মৃত্যুর কাছে হার মানে।এবিষয়ে শিশুটির পিতা একই গ্রামের জনৈক দাউদ সরদার শিশুটিকে তার নানার বাড়ির লোকেরা পুড়িয়ে হত্যা করেছে বলে অভিযোগ করে বলেন, আদলতের মাধ্যমে তাদের মামলা মিমাংসা করে আমি সোহানের ভরনপোষণের জন্য তাদের ৫ লাখ টাকা দিয়েছি। টাকা দেওয়ার কিছুদিন যেতে না যেতে ঘরের ভিতর ছেলেটি আগুনে পুড়লো। এদিকে শিশুটির পাশে ঘুমিয়ে থাকা নানী সাকিরণ বিবি সম্পূন্ন অত থাকায় এলাকাবাসীর মধ্যে নানানরকম প্রশ্নের সৃষ্টি হয়েছে। তারা শিশুটির উপর ঘটে যাওয়া এজঘন্য ঘটনার জন্য দ্বায়ীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেছে। এব্যাপারে পিবিআই ইন্সপেক্টর আব্দুল মান্নান বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এরিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারিনি। তবে শিশুটির নানী সাকিরণ বিবি পালিয়ে গেছে বলে জানাগেছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













