কোমল রাহা,স্টাপ রিপোর্টার,ডুমুরিয়া,খুলনাঃডুমুরিয়ায় খুচরা এলপি গ্যাস বিক্রেতারা বিদ্যমান আইনের তোয়াক্কা না করেই বিক্রয় করছে এলপি গ্যাস ।তারা বিস্ফোরক অধিদপ্তরেরে সনদ ছাড়াই বেশিরভাগ বিক্রেতারা ঝুঁকিপূর্ণ এ ব্যবসা চালিয়ে যাচ্ছে অথচ ঝুঁকিপূণ এ ব্যবসা পরিচালনার জন্য নেই যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ।এলপি গ্যাস বিক্রয়কারী ডিলাররা বিস্ফোরক অধিদপ্তরেরে সনদ নিলেও ,খুচরা বিক্রেতারা সিলিন্ডারে মজুদে আইন মানছেনা ।সাধারণ ট্রেড লাইসেন্স দিয়ে চলছে ঝুঁকিপূর্ণ এ ব্যবসা ।ঝুঁকি জেনেও তারা সনদ ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই ব্যবসা চালিয়ে যাচ্ছে ।এক্ষেত্রে আইনের কিছুটা ফাঁক দিয়ে তারা ব্যবসা পরিচালনা করছে ।যদিও আইন অনুযায়ী ১০ টি এলপি গ্যাসপূর্ণ সিলি-ার রাখলে যে কোন ব্যবসায়ীর বিস্ফোরক অধিদপ্তরেরে সনদ নেয়া বাধ্যতামূলক নয় ।ডুমুরিয়া,খর্নিয়া,শাহাপুর,চুকনগর বাজার ঘুরে দেখাযায় হার্ডওয়্যার সামগ্রী বিক্রেতা,সিমেন্ট,মনিহার,ইলেকট্রনিক্স ,মুদি দোকানে বিক্রয় হচ্ছে ঝুঁকিপূর্ণ এলপি গ্যাস ।এলপি গ্যাস এক ধরণের দাহ্য পদার্থ ।এ পদার্থ মজুদে সংখ্যায় দিয়ে বিবেচনা না করে ঝুঁকিপূর্ণ দাহ্য পদার্থ বিবেচনা করে নতুন আইন করা প্রয়োজন ।এ ঝুঁকিপূর্ণ দাহ্য পদার্থ পরিহনে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় নসিমন,করিমনের মত যানবাহন । এলপি গ্যাস বিক্রেতারাদের সাথে কথা বলে জানাযায় যে বিস্ফোরক অধিদপ্তরেরে সনদ নিতে অনেক রকমের কাগজপত্র প্রয়োজন হয়, ফলে তারা সনদ নিতে আগ্রহী না । আইন অনুযায়ী ১০ টি এলপি গ্যাসপূর্ণ সিলি-ার রাখার আইন আছে বলে তারা এলপি গ্যাস বিক্রয় করে থাকেন ।দেশে এলপি গ্যাস উৎপাদন ও বিপণনকারক প্রতিষ্ঠারেন ডিলারশিপ নেয়ার জন্য যে কোনো ব্যবসায়ীকে বিস্ফোরক অধিদপ্তরেরে সনদ নেয়া বাধ্যতামূলক ।তাদের কাছ থেকে খুচরা ব্যবসায়ীরা এলপি গ্যাসসহ সিলিন্ডার নিয়ে বিক্রয় করে থাকনে । বিস্ফোরক অধিদপ্তরেরে ১০টি সিলিন্ডার রাখার বিধি খুবই অন্যায়,যেহেতু এটি একটি বিস্ফোরক জাতীয় পন্য ,তাই সকল প্রকার ব্যবসায়ীর সনদ নিয়ে ব্যবসা করা উচিত ।তা না হলে ঘটতে পারে যে কোন ধরণের দুর্ঘটনা ,হারিয়ে যেতে পারে অনেক তরতাজা প্রান ।
মাউলীতে আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ অনুষ্ঠান যুবদলের সদস্য সচিব রাসেল সরদারের...
এইচএসসি ও আলিমের ফলাফলে মনিরামপুরে মেয়েরা এগিয়ে…..
রাহাত আলী,মনিরামপুরঃ শিক্ষা, দীক্ষা আর মননশীলতার আলোয় প্রতিনিয়ত বদলে যাচ্ছে গ্রামীণ জনপদের চিত্র। ২০২৬ সালের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষার প্রকাশিত ফলাফলে যশোরের...
বাঘারপাড়ায় পাসের হার ও জিপিএ-৫ এ শীর্ষে মির্জাপুর
পারভেজ আহম্মেদ, খাজুরা (যশোর) : এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলেও যশোরের বাঘারপাড়া উপজেলায় শীর্ষ স্থান ধরে রেখেছে মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠান থেকে ২১১...
চুয়াডাঙ্গায় সংস্কৃতিকর্মীদের সঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর মতবিনিময় সভা
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গায় সংস্কৃতিকর্মীদের সঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে সংস্কৃতিকর্মীদের...
বিএনপির কেন্দ্রীয় নেতা অপুর পূজা পরবর্তী মতবিনিময়
কেশবপুর ব্যুরো : কেশবপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ,পূজা উদযাপন ফ্রন্ট,ও হিন্দু সম্প্রদায়ের গণ্য মান্য ব্যক্তিবর্গের সাথে শারদীয় দূর্গাপূজা পরবর্তী মত বিনিময় সভা অনুষ্ঠিত...













