মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : ঐতিহ্যবাহী বিহারী লাল শিকদার নৌকাবাইচ মেলার প্রস্তুতি চলছে। আগামী ৪ নভেম্বর মধুমতি নদীতে অনুষ্ঠিত হবে বিহারী লাল শিকদার নৌকাবাইচ প্রতিযোগিতা ও মেলা। এ উপলক্ষে এক সপ্তাহ আগেই বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছে ব্যবসায়ীরা। তারা জায়গা দখল করে নানা ধরনের দোকানপাট সাঁজাতে সময় পার করছে। এছাড়াও এলাকাসহ আশপাশের প্রায় ৫০টি গ্রামের নানা শ্রেনি-পেশার মানুষ অপেক্ষায় থাকে এই দিনটির জন্য। তাদের মধ্যেও আনন্দ উল্লাসের কমতি নেই। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী দৃষ্টনন্দন এই বিহারী লাল শিকদার নৌকাবাইচ দেখার অপেক্ষায় দিন গুনতে গুনতে কেটে যায় তাদের বছর। মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদারের পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মহম্মদপুর উপজেলা সদরের পূর্বপাশ দিয়ে বয়ে যাওয়া শেখ হাসিনা সেতু সংলগ্ন মধুমতি নদীতে আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বিহারী লাল শিকদার নৌকাবাইচ প্রতিযোগিতা। প্রতিবছর দেখা যায় লোকজ ঐতিহ্য এই নৌকাবাইচ উপভোগ করতে শেখ হাসিনা সেতু সংলগ্ন মধুমতি নদীর দুই তীরে পার্শবর্তী যশোর, ঝিনাইদাহ, নড়াইল, ফরিদপুরসহ কয়েকটি জেলার লাখো দর্শকের উপস্থিতি। আর তাদের উপস্থিতিতে এলাকায় সৃষ্টি হয় আনন্দঘণ ও উৎসব মূখর পরিবেশ। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন জানান, নির্দিষ্ট তারিখেই ঐতিহ্যবাহী বিহারী লাল শিকদার নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্টিত হবে এবং এ বছর ৩০টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেবে বলে আশা করছি।
মাউলীতে আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ অনুষ্ঠান যুবদলের সদস্য সচিব রাসেল সরদারের...
এইচএসসি ও আলিমের ফলাফলে মনিরামপুরে মেয়েরা এগিয়ে…..
রাহাত আলী,মনিরামপুরঃ শিক্ষা, দীক্ষা আর মননশীলতার আলোয় প্রতিনিয়ত বদলে যাচ্ছে গ্রামীণ জনপদের চিত্র। ২০২৬ সালের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষার প্রকাশিত ফলাফলে যশোরের...
বাঘারপাড়ায় পাসের হার ও জিপিএ-৫ এ শীর্ষে মির্জাপুর
পারভেজ আহম্মেদ, খাজুরা (যশোর) : এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলেও যশোরের বাঘারপাড়া উপজেলায় শীর্ষ স্থান ধরে রেখেছে মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠান থেকে ২১১...
চুয়াডাঙ্গায় সংস্কৃতিকর্মীদের সঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর মতবিনিময় সভা
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গায় সংস্কৃতিকর্মীদের সঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে সংস্কৃতিকর্মীদের...
বিএনপির কেন্দ্রীয় নেতা অপুর পূজা পরবর্তী মতবিনিময়
কেশবপুর ব্যুরো : কেশবপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ,পূজা উদযাপন ফ্রন্ট,ও হিন্দু সম্প্রদায়ের গণ্য মান্য ব্যক্তিবর্গের সাথে শারদীয় দূর্গাপূজা পরবর্তী মত বিনিময় সভা অনুষ্ঠিত...













