স্টাফ রির্পোটার : যশোর জেলার মনিরামপুর উপজেলায় আগমী ২৮ নভেম্বর আসন্ন ৯নং ঝাঁপা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোঃ রুহুল কুদ্দুস লাঙ্গল প্রতীকে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে। ঝাঁপা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার প্রতিদ্বন্ধী প্রার্থী রয়েছে, আওয়ামীলীগের সামসুল হক, স্বতন্ত্র আবুল বাশার, স ম আলা উদ্দিন, সিরাজুল ইসলাম, হুমায়ন কবীর। এ সকল প্রার্থীর মধ্যে প্রচার প্রচানরায় ও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোঃ রুহুল কুদ্দুস। ইউনিয়নের বিভিন্ন প্রান্তে রয়েছে তার কর্মী সমর্থকগন। প্রতিনিয়ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ করে চলছেন তিনি। এ ছাড়াও বিভিন্ন সংস্থার জড়িপেও তার অবস্থান শীর্ষে রয়েছে বলে জানাগেছে। সাংবাদিক মোঃ রুহুল কুদ্দুস বলেন- আমার নিজস্ব কোন চাওয়া-পাওয়া নেই। মানুষের একজন সেবক হয়ে কাজ করতে পারলেই তৃপ্ত থাকবো। মানব সেবাই পরম ধর্ম আর আমি সেটা করতেই ছাত্র জীবন থেকে রাজনীতিতে যুক্ত হয়েছি এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আমার ইউনিয়নের সকল প্রান্তের যুব সমাজ আমার সাথে নির্বাচনী মাঠে অংশ নিয়েছেন, এলাকার মরুব্বীরাও শুরু করেছেন আমার নির্বাচনী প্রচারনা। আমি আমার উন্নয়নকে গ্রামের সাধারণ মানুষের ঘরে ঘরে পৌছে দেওয়ার চেষ্ঠা করব।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














